ঢাকা, ০১ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
ভারতের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের মানুষের জন্য বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
তিনি বলেন, ‘তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইলো। ভারত যা যা সহায়তা করতে পারে, আমরা সে সবকিছুতেই প্রস্তুত।’
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ ডিসেম্বর ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস first appeared on DesheBideshe.




মন্তব্য করুন