হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খালেদা জিয়াকে গৃহবন্দী করে গণতন্ত্রকে অবরুদ্ধ রেখেছে: মাহাবুবের রহমান শামীম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ এপ্রিল ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন

ফারুক আহমদ ,উখিয়া:

চট্টগ্রাম বিভাগের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহাবুবের রহমান শামীম বলেছেন গভীর রাতে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা দখল করেছে ।

তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা দোষে গৃহবন্দী করে রেখেছে। বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না । সাবেক প্রধানমন্ত্রী কে আটকিয়ে রাখা মানে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা। স্বৈরাচারী আওয়ামী লীগ পেশী শক্তির মাধ্যমে দেশে দুর্নীতি লুটপাট করে যাচ্ছে। এ অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রকে পুনঃ উদ্ধার করে গণমানুষকে মুক্তি দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

গতকাল শুক্রবার বিকেলে উখিয়া উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

উখিয়া বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ।

আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ ও বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলজেলা বিএনপির সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী,সহ সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ,মহেশখালী বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক,টেকনাফ উপজেলা সভাপতি হাসান সিদ্দিক,জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আজিজুর রহমান,জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল,জেলা ছাত্রদল সভাপতি শাহাদাত হোসেন রিপন।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী সম্মেলনটি পরিচালনা করেন।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি সমর্থনে প্রধান অতিথি কেন্দ্রে বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম উখিয়া উপজেলা বিএনপিতে সরওয়ার জাহান চৌধুরী কে সভাপতি ও সুলতান মাহমুদ চৌধুরী কে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

খালেদা জিয়াকে গৃহবন্দী করে গণতন্ত্রকে অবরুদ্ধ রেখেছে: মাহাবুবের রহমান শামীম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খালেদা জিয়াকে গৃহবন্দী করে গণতন্ত্রকে অবরুদ্ধ রেখেছে: মাহাবুবের রহমান শামীম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন
Print Image
ফারুক আহমদ ,উখিয়া: চট্টগ্রাম বিভাগের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহাবুবের রহমান শামীম বলেছেন গভীর রাতে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা দখল করেছে । তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা দোষে গৃহবন্দী করে রেখেছে। বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না । সাবেক প্রধানমন্ত্রী কে আটকিয়ে রাখা মানে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা। স্বৈরাচারী আওয়ামী লীগ পেশী শক্তির মাধ্যমে দেশে দুর্নীতি লুটপাট করে যাচ্ছে। এ অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রকে পুনঃ উদ্ধার করে গণমানুষকে মুক্তি দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল শুক্রবার বিকেলে উখিয়া উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উখিয়া বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী । আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ ও বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলজেলা বিএনপির সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী,সহ সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ,মহেশখালী বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক,টেকনাফ উপজেলা সভাপতি হাসান সিদ্দিক,জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আজিজুর রহমান,জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল,জেলা ছাত্রদল সভাপতি শাহাদাত হোসেন রিপন। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী সম্মেলনটি পরিচালনা করেন। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি সমর্থনে প্রধান অতিথি কেন্দ্রে বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম উখিয়া উপজেলা বিএনপিতে সরওয়ার জাহান চৌধুরী কে সভাপতি ও সুলতান মাহমুদ চৌধুরী কে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×