হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুন হয়েছেন কারিশমার প্রাক্তন স্বামী! বিস্ফোরক অভিযোগ সঞ্জয় কাপুরের মায়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন


মুম্বাই, ০৫ আগস্ট – বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রিটেনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর মিললেও এবার তার মা রানি কাপুর বিস্ফোরক দাবি করেছেন—ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাকে খুন করা হয়েছে।

গত ১২ জুন ব্রিটেনে পোলো খেলতে গিয়ে মৃত্যুবরণ করেন সঞ্জয় কাপুর। প্রাথমিকভাবে বলা হয়, একটি মৌমাছি গিলে ফেলায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তবে মৃত সঞ্জয়ের মা রানি কাপুরের দাবি, এটা ছিল এক ‘সুপরিকল্পিত খুন’। তার কথায়, ‘‘নতুন কিছু প্রমাণ আমার হাতে এসেছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—এটা নিছক দুর্ঘটনা নয়, এটি একটি চক্রান্ত।’’

রানি কাপুর ব্রিটিশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, এই ষড়যন্ত্রে শুধু ব্রিটেন নয়, ভারত এবং সম্ভবত আমেরিকারও অনেক প্রভাবশালী মানুষ জড়িত থাকতে পারেন।

এখানেই শেষ নয়। রানি কাপুর আরও অভিযোগ করেছেন, সঞ্জয়ের মৃত্যুর পর তাকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও অর্থ লেনদেন করতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।

এরপর থেকেই সঞ্জয়ের বিপুল সম্পত্তি—যার পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা—নিয়ে গুঞ্জন শুরু হয়। শোনা যাচ্ছে, কারিশমাও নাকি স্বামীর সম্পত্তিতে নিজের অংশ দাবি করছেন। ঠিক সেই সময়ই উঠে এলো এই ‘খুনের অভিযোগ’—যা নতুন করে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

রানি কাপুরের এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কারিশমা কাপুর কিংবা তার ঘনিষ্ঠ মহল থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেই জানা গেছে।

এনএন/ ০৫ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খুন হয়েছেন কারিশমার প্রাক্তন স্বামী! বিস্ফোরক অভিযোগ সঞ্জয় কাপুরের মায়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুন হয়েছেন কারিশমার প্রাক্তন স্বামী! বিস্ফোরক অভিযোগ সঞ্জয় কাপুরের মায়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৫ আগস্ট – বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রিটেনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর মিললেও এবার তার মা রানি কাপুর বিস্ফোরক দাবি করেছেন—ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাকে খুন করা হয়েছে।গত ১২ জুন ব্রিটেনে পোলো খেলতে গিয়ে মৃত্যুবরণ করেন সঞ্জয় কাপুর। প্রাথমিকভাবে বলা হয়, একটি মৌমাছি গিলে ফেলায় তার মৃত্যু হয়।তবে মৃত সঞ্জয়ের মা রানি কাপুরের দাবি, এটা ছিল এক ‘সুপরিকল্পিত খুন’। তার কথায়, ‘‘নতুন কিছু প্রমাণ আমার হাতে এসেছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—এটা নিছক দুর্ঘটনা নয়, এটি একটি চক্রান্ত।’’রানি কাপুর ব্রিটিশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, এই ষড়যন্ত্রে শুধু ব্রিটেন নয়, ভারত এবং সম্ভবত আমেরিকারও অনেক প্রভাবশালী মানুষ জড়িত থাকতে পারেন।এখানেই শেষ নয়। রানি কাপুর আরও অভিযোগ করেছেন, সঞ্জয়ের মৃত্যুর পর তাকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও অর্থ লেনদেন করতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।এরপর থেকেই সঞ্জয়ের বিপুল সম্পত্তি—যার পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা—নিয়ে গুঞ্জন শুরু হয়। শোনা যাচ্ছে, কারিশমাও নাকি স্বামীর সম্পত্তিতে নিজের অংশ দাবি করছেন। ঠিক সেই সময়ই উঠে এলো এই ‘খুনের অভিযোগ’—যা নতুন করে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।রানি কাপুরের এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কারিশমা কাপুর কিংবা তার ঘনিষ্ঠ মহল থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেই জানা গেছে।এনএন/ ০৫ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×