হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খেলার মাঠে হিজাব নিষিদ্ধ করছে ফ্রান্স

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ জুলাই ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


প্যারিস, ০১ জুলাই – ফ্রান্সের ফুটবলে খেলার মাঠে হিজাব পরা নিষিদ্ধই থাকছে। এ বিষয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) দেওয়া নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত দ্য স্টেট কাউন্সিল। বৃহস্পতিবার এ রায় দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাউন্সিল অব স্টেটের এক বিবৃতিতে বলা হয়, ‘এফএফএফ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ এবং সামঞ্জস্যপূর্ণ।’

ফরাসি ফুটবল ফেডারেশন খেলার মাঠে হিজাবসহ অন্য যেকোনো ধর্মীয় প্রতীকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। যা ফ্রান্সে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ম্যাচ ও ফেডারেশন আয়োজিত খেলায় বলবৎ থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

এফএফএফের এ নিষেধাজ্ঞা ফিফার হিজাব-বিষয়ক নীতির সঙ্গে সাংঘর্ষিক। বৈশ্বিক ফুটবলের কর্তৃপক্ষ এক দশকের বেশি সময় আগে নারী ফুটবলারদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। ফিফার আইনে না থাকলেও এফএফএফ আলাদাভাবে নিষেধাজ্ঞা দিতে পারে কি না, এ প্রশ্নে মামলা করে ফ্রান্সের নারী ফুটবলারদের একটি দল, যাদেরকে ‘দ্য হিজাবইউসেজ’ বলে অভিহিত করা হচ্ছে।

এ মামলায় বাদীদের বিপক্ষে রায় দিতে গিয়ে স্টেট কাউন্সিল বলেছে, ক্রীড়া কর্তৃপক্ষগুলো ‘ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের ওপর নিরপেক্ষ পোশাক পরার বাধ্যবাধকতা আরোপ করতে পারবে, যাতে ম্যাচগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সংঘর্ষ বা সংঘাতগুলো রোধ করা যায়। স্টেট কাউন্সিল এফএফএফ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাকে সঠিক এবং যথাযথ বলে বিবেচনা করছে।’

সর্বোচ্চ প্রশাসনিক আদালতের দেওয়া রায়কে এফএফএফ ‘প্রজাতন্ত্রী ও নাগরিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠার সুযোগ’ বলে উল্লেখ করেছে। পাশাপাশি ‘একে সব ধরনের বৈষম্য দূর করার এবং লৈঙ্গিক সমতাকে উৎসাহিত করার প্রতিশ্রুতি হিসেবেও দেখা হচ্ছে’ বলে জানিয়েছে ফ্রান্সের ফুটবলের কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবীর মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০১ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খেলার মাঠে হিজাব নিষিদ্ধ করছে ফ্রান্স

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খেলার মাঠে হিজাব নিষিদ্ধ করছে ফ্রান্স

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ জুলাই ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ০১ জুলাই – ফ্রান্সের ফুটবলে খেলার মাঠে হিজাব পরা নিষিদ্ধই থাকছে। এ বিষয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) দেওয়া নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত দ্য স্টেট কাউন্সিল। বৃহস্পতিবার এ রায় দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাউন্সিল অব স্টেটের এক বিবৃতিতে বলা হয়, ‘এফএফএফ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ এবং সামঞ্জস্যপূর্ণ।’ ফরাসি ফুটবল ফেডারেশন খেলার মাঠে হিজাবসহ অন্য যেকোনো ধর্মীয় প্রতীকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। যা ফ্রান্সে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ম্যাচ ও ফেডারেশন আয়োজিত খেলায় বলবৎ থাকবে বলে জানানো হয়। এফএফএফের এ নিষেধাজ্ঞা ফিফার হিজাব-বিষয়ক নীতির সঙ্গে সাংঘর্ষিক। বৈশ্বিক ফুটবলের কর্তৃপক্ষ এক দশকের বেশি সময় আগে নারী ফুটবলারদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। ফিফার আইনে না থাকলেও এফএফএফ আলাদাভাবে নিষেধাজ্ঞা দিতে পারে কি না, এ প্রশ্নে মামলা করে ফ্রান্সের নারী ফুটবলারদের একটি দল, যাদেরকে ‘দ্য হিজাবইউসেজ’ বলে অভিহিত করা হচ্ছে। এ মামলায় বাদীদের বিপক্ষে রায় দিতে গিয়ে স্টেট কাউন্সিল বলেছে, ক্রীড়া কর্তৃপক্ষগুলো ‘ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের ওপর নিরপেক্ষ পোশাক পরার বাধ্যবাধকতা আরোপ করতে পারবে, যাতে ম্যাচগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সংঘর্ষ বা সংঘাতগুলো রোধ করা যায়। স্টেট কাউন্সিল এফএফএফ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাকে সঠিক এবং যথাযথ বলে বিবেচনা করছে।’ সর্বোচ্চ প্রশাসনিক আদালতের দেওয়া রায়কে এফএফএফ ‘প্রজাতন্ত্রী ও নাগরিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠার সুযোগ’ বলে উল্লেখ করেছে। পাশাপাশি ‘একে সব ধরনের বৈষম্য দূর করার এবং লৈঙ্গিক সমতাকে উৎসাহিত করার প্রতিশ্রুতি হিসেবেও দেখা হচ্ছে’ বলে জানিয়েছে ফ্রান্সের ফুটবলের কর্তৃপক্ষ। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবীর মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০১ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×