হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠ নামছে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ নভেম্বর – দাপুটে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একেবারেই মনমতো হয়নি বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে হারতে হয়েছে ৩৯ রানে। চট্টগ্রামে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর একই ভেন্যুতে আইরিশদের বিপক্ষে শুরু হারে। সিরিজ বাঁচাতে আজ (২৯ নভেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

সিরিজের প্রথম ম্যাচটা হারতে হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। চট্টগ্রামের উইকেটে বড় স্কোর হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা হলেও, স্বাগতিক ব্যাটাররা সুবিধা করতে না পারাটা হতাশাজনক। উইন্ডিজ সিরিজ শুরুর আগে অধিনায়ক লিটন কুমার দাস চেয়েছিলেন সতীর্থরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক। সিরিজের প্রথম ম্যাচের আগে লিটনের এই প্রত্যাশা বাস্তবে রূপ নেয়। ধবলধোলাই হতে হয় সিরিজটিতে। এবার সেই কঠিন সময়টা এসে পড়েছে আইরিশদের বিপক্ষেও।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

প্রথম ম্যাচে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ করতে পেরেছে ৯ উইকেটে ১৪২। তাওহিদ হৃদয় ৫০ বলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন, তবে জেতাতে পারেননি ম্যাচ। তিনি ছাড়া বাকি কেউই ভূমিকা রাখতে পারেননি ব্যাট হাতে। ৫ রানে ৩ উইকেট হারানোর পর ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে পুরোপুরি ছিটকে যায় স্বাগতিকরা। আইরিশ বোলারদের তোপে আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের কেউই।

বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ জিততে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। এর জন্য মূল দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের। বিশেষ করে ওপেনিং থেকে ভালো রান না এলে বড় সংগ্রহ দাঁড় করানো বা লক্ষ্য তাড়া করা কোনোভাবেই সহজ হবে না। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুরন্ত সূচনা এনে দিতে পারলে কাজটা সহজ হবে বাংলাদেশের জন্য।

অধিনায়ক লিটন কুমার দাস ও হার্ডহিটার সাইফ হাসান তো আছেন এরপর। অন্যান্য সিরিজে ওপেনিং করলেও গত ম্যাচে সাইফ নেমেছেন চারে। প্রথম ম্যাচে লড়াই চালানো তাওহিদ হৃদয়ের কাছে প্রত্যাশা কিছুটা বেড়েছে নিশ্চিতভাবেই সিরিজ বাঁচানোর ম্যাচে। ফিনিশিংয়ে জাকের আলীর লেগ সাইড নির্ভরতা কমিয়ে মাঠের চারপাশ থেকেই রান বের করে আনতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠ নামছে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠ নামছে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ নভেম্বর – দাপুটে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একেবারেই মনমতো হয়নি বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে হারতে হয়েছে ৩৯ রানে। চট্টগ্রামে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর একই ভেন্যুতে আইরিশদের বিপক্ষে শুরু হারে। সিরিজ বাঁচাতে আজ (২৯ নভেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।সিরিজের প্রথম ম্যাচটা হারতে হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। চট্টগ্রামের উইকেটে বড় স্কোর হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা হলেও, স্বাগতিক ব্যাটাররা সুবিধা করতে না পারাটা হতাশাজনক। উইন্ডিজ সিরিজ শুরুর আগে অধিনায়ক লিটন কুমার দাস চেয়েছিলেন সতীর্থরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক। সিরিজের প্রথম ম্যাচের আগে লিটনের এই প্রত্যাশা বাস্তবে রূপ নেয়। ধবলধোলাই হতে হয় সিরিজটিতে। এবার সেই কঠিন সময়টা এসে পড়েছে আইরিশদের বিপক্ষেও।প্রথম ম্যাচে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ করতে পেরেছে ৯ উইকেটে ১৪২। তাওহিদ হৃদয় ৫০ বলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন, তবে জেতাতে পারেননি ম্যাচ। তিনি ছাড়া বাকি কেউই ভূমিকা রাখতে পারেননি ব্যাট হাতে। ৫ রানে ৩ উইকেট হারানোর পর ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে পুরোপুরি ছিটকে যায় স্বাগতিকরা। আইরিশ বোলারদের তোপে আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের কেউই।বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ জিততে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। এর জন্য মূল দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের। বিশেষ করে ওপেনিং থেকে ভালো রান না এলে বড় সংগ্রহ দাঁড় করানো বা লক্ষ্য তাড়া করা কোনোভাবেই সহজ হবে না। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুরন্ত সূচনা এনে দিতে পারলে কাজটা সহজ হবে বাংলাদেশের জন্য।অধিনায়ক লিটন কুমার দাস ও হার্ডহিটার সাইফ হাসান তো আছেন এরপর। অন্যান্য সিরিজে ওপেনিং করলেও গত ম্যাচে সাইফ নেমেছেন চারে। প্রথম ম্যাচে লড়াই চালানো তাওহিদ হৃদয়ের কাছে প্রত্যাশা কিছুটা বেড়েছে নিশ্চিতভাবেই সিরিজ বাঁচানোর ম্যাচে। ফিনিশিংয়ে জাকের আলীর লেগ সাইড নির্ভরতা কমিয়ে মাঠের চারপাশ থেকেই রান বের করে আনতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×