হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন


নোয়াখালী, ৩১ অক্টোবর – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে। আর গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালীতে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

প্রেস সচিব বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করছে, আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটি জাতির জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, সবার জন্য মঙ্গলজনক হবে এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য যেটি উত্তম হবে সেটিই করবেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সেখানে গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। এখন আর নারীরা পিছিয়ে নেই, সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে। আমরা যেন জুলাই যোদ্ধাদের অবদান কখনও ভুলে না যাই। জুলাই আন্দোলনের নারীরা সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের লক্ষ্য এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া, যেখানে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হবে।

এছাড়া উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক, প্রক্টর এএফএম আরিফুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, জেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, জুলাই কন্যা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাফিজা শাইমা এবং জুলাই শহিদ নাসিমা আক্তারের বোন কোহিনুর আক্তার।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে তরুণদের জ্ঞান, মানবিকতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] নোয়াখালী, ৩১ অক্টোবর – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে। আর গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালীতে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।প্রেস সচিব বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করছে, আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটি জাতির জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, সবার জন্য মঙ্গলজনক হবে এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য যেটি উত্তম হবে সেটিই করবেন প্রধান উপদেষ্টা।প্রেস সচিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।সেখানে গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। এখন আর নারীরা পিছিয়ে নেই, সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে। আমরা যেন জুলাই যোদ্ধাদের অবদান কখনও ভুলে না যাই। জুলাই আন্দোলনের নারীরা সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের লক্ষ্য এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া, যেখানে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হবে।এছাড়া উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক, প্রক্টর এএফএম আরিফুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, জেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, জুলাই কন্যা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাফিজা শাইমা এবং জুলাই শহিদ নাসিমা আক্তারের বোন কোহিনুর আক্তার।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে তরুণদের জ্ঞান, মানবিকতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ৩১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×