ঢাকা, ০৭ অক্টোবর – ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না। বরং সবাইকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (৭ অক্টোবর) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পঞ্চম বার্ষিকীতে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
নুর বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামর ভিত্তিতে নয়।
এদিকে, আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র-জনতার সংহতি সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও ছাত্রলীগের রাজনীতি বাতিলের দাবি জানান।
এ সময় তিনি আরও বলেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ অক্টোবর ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ছাত্রলীগকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে first appeared on DesheBideshe.




মন্তব্য করুন