হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গণহত্যাকারীদের বিচার আগামী বিজয় দিবসের আগেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ ডিসেম্বর – জুলাই গণহত্যার বিচারে কোনো গাফিলতি হবে না বলে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণহত্যার বিচার ২০২৫ সালের বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে। তড়িঘড়ি করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে এ কথা বলেন আসিফ নজরুল।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

আজকের অধিবেশনে আলোচনায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল, নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার, অধ্যাপক আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও ছাত্রনেতারা।

শূন্য হাতে ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু করতে হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সকল সমস্যা কাটিয়ে বিচারকাজ দ্রুতই করা হচ্ছে। গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখেই বিচার সম্পন্ন করা হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা।

এ সময় চিফ প্রসিকিউটর জানান, আগামী এক বছরের ভেতর ট্রাইব্যুনালে গুম ও গণহত্যাসহ মানবতাবিরোধী সব ধরনের বিচার শেষ করা হবে।

এদিকে, যারা প্রকৃত দোষী, তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কি না সেদিকে নজর দেয়ার অনুরোধ জানান রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে।

সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানান তারা।

সংলাপের দ্বিতীয় সেশন শুরু হবে বেলা আড়াইটায়। এতে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ে কথা বলবেন বক্তারা। সব শেষ বিকেল পৌনে ৫টায় ভূরাজনৈতিক বাস্তবতায় দেশের স্বার্থ ও নিরাপত্তা বিষয়ে হবে পঞ্চম অধিবেশন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গণহত্যাকারীদের বিচার আগামী বিজয় দিবসের আগেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গণহত্যাকারীদের বিচার আগামী বিজয় দিবসের আগেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ ডিসেম্বর – জুলাই গণহত্যার বিচারে কোনো গাফিলতি হবে না বলে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণহত্যার বিচার ২০২৫ সালের বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে। তড়িঘড়ি করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে এ কথা বলেন আসিফ নজরুল।আজকের অধিবেশনে আলোচনায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল, নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার, অধ্যাপক আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও ছাত্রনেতারা।শূন্য হাতে ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু করতে হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সকল সমস্যা কাটিয়ে বিচারকাজ দ্রুতই করা হচ্ছে। গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখেই বিচার সম্পন্ন করা হবে।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা।এ সময় চিফ প্রসিকিউটর জানান, আগামী এক বছরের ভেতর ট্রাইব্যুনালে গুম ও গণহত্যাসহ মানবতাবিরোধী সব ধরনের বিচার শেষ করা হবে।এদিকে, যারা প্রকৃত দোষী, তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কি না সেদিকে নজর দেয়ার অনুরোধ জানান রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে।সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানান তারা।সংলাপের দ্বিতীয় সেশন শুরু হবে বেলা আড়াইটায়। এতে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ে কথা বলবেন বক্তারা। সব শেষ বিকেল পৌনে ৫টায় ভূরাজনৈতিক বাস্তবতায় দেশের স্বার্থ ও নিরাপত্তা বিষয়ে হবে পঞ্চম অধিবেশন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×