হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে অবৈধ বালু মহলে ভ্রাম্যমান আদালতের অভিযান,৪টি ড্রেজার মেশিন জব্দ

আবদুল মালেক সিকদার রামু::

আবদুল মালেক সিকদার রামু::

সোমবার, ৪ আগস্ট ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

রামু খুনিয়াপালং এলাকায় অবৈধ বালু উত্তোলন করাই বালু মহলে পৃথক পৃথক অভিযান চালিয়েছেন রামু উপজেলা প্রশাসন। এসময় ৪টি ড্রেজার মেশিন, ৪ শত ফিট পাইপ ও ২টি বালু মহলের বালু জব্দ করা হয়।

দক্ষিণ গোয়ালিয়াপালং থাইংগাকাটা ছড়া ও দারিয়া দীঘি বড়ডেবা হেডম্যান পাড়া এলাকায় রবিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন রামু সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল।

পরে দক্ষিণ গোয়ালিয়াপালং থাইংগাকাটা ছড়ার থেকে উত্তোলনকৃত জব্দকরা বালু স্পট নিলামে মাধ্যমে ৮৩ হাজার ৭শত ৫০ টাকায় বিক্রি করা হয়।

সুত্রে জানা যায়, দক্ষিণ গোয়ালিয়াপালং থাইংগাকাটা ছড়া থেকে দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল থাইংগাকাটা এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে নুরুল আবছার ও মাহাবুব আলমসহ ৭/৮ জনের একটি সিন্ডিকেট।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

অপরদিকে দারিয়া দীর্ঘি বড়ডেবা হেডম্যান পাড়া এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল মৃত ফয়েজ উল্লা মেম্বারের ছেলে আবদু রহিম। এই অবৈধ বালু উত্তোলনের কারনে ছড়ার পাড় ভেঙে স্থানীয়দের বসতবাড়ি ও ধানি জমি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এইছাড়াও বালু উত্তোলনের গভীরতার কারণে গত ৫ মাস আগে ও থাইংগাকাটা ছড়ায় দুই জন শিশু মৃত্যুবরণ করে। বালু উত্তোলন কারীদেরকে স্থানীয় লোকজন বাধা দিলে বালু খেকোরা তাদেরকে হুমকি প্রদান করে।

রামু সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি বালু মহলের বালু ও ৪ টি ড্রেজার মেশিনসহ পাইপ জব্দ করা হয়। থাইংগাকাটা ছড়া থেকে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে অবৈধ বালু মহলে ভ্রাম্যমান আদালতের অভিযান,৪টি ড্রেজার মেশিন জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে অবৈধ বালু মহলে ভ্রাম্যমান আদালতের অভিযান,৪টি ড্রেজার মেশিন জব্দ

প্রতিবেদক: আবদুল মালেক সিকদার রামু:: | প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
Print Image
রামু খুনিয়াপালং এলাকায় অবৈধ বালু উত্তোলন করাই বালু মহলে পৃথক পৃথক অভিযান চালিয়েছেন রামু উপজেলা প্রশাসন। এসময় ৪টি ড্রেজার মেশিন, ৪ শত ফিট পাইপ ও ২টি বালু মহলের বালু জব্দ করা হয়। দক্ষিণ গোয়ালিয়াপালং থাইংগাকাটা ছড়া ও দারিয়া দীঘি বড়ডেবা হেডম্যান পাড়া এলাকায় রবিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন রামু সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল। পরে দক্ষিণ গোয়ালিয়াপালং থাইংগাকাটা ছড়ার থেকে উত্তোলনকৃত জব্দকরা বালু স্পট নিলামে মাধ্যমে ৮৩ হাজার ৭শত ৫০ টাকায় বিক্রি করা হয়। সুত্রে জানা যায়, দক্ষিণ গোয়ালিয়াপালং থাইংগাকাটা ছড়া থেকে দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল থাইংগাকাটা এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে নুরুল আবছার ও মাহাবুব আলমসহ ৭/৮ জনের একটি সিন্ডিকেট। অপরদিকে দারিয়া দীর্ঘি বড়ডেবা হেডম্যান পাড়া এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল মৃত ফয়েজ উল্লা মেম্বারের ছেলে আবদু রহিম। এই অবৈধ বালু উত্তোলনের কারনে ছড়ার পাড় ভেঙে স্থানীয়দের বসতবাড়ি ও ধানি জমি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এইছাড়াও বালু উত্তোলনের গভীরতার কারণে গত ৫ মাস আগে ও থাইংগাকাটা ছড়ায় দুই জন শিশু মৃত্যুবরণ করে। বালু উত্তোলন কারীদেরকে স্থানীয় লোকজন বাধা দিলে বালু খেকোরা তাদেরকে হুমকি প্রদান করে। রামু সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি বালু মহলের বালু ও ৪ টি ড্রেজার মেশিনসহ পাইপ জব্দ করা হয়। থাইংগাকাটা ছড়া থেকে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×