হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজাগামী ত্রাণ বহর ‘সুমুদ ফ্লোটিলার সমালোচনা করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন


রোম, ০২ অক্টোবর – গাজাগামী ত্রাণ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সমালোচনা অব্যাহত রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইসরায়েলি নৌবাহিনী কর্তৃক ২২ জন ইতালীয় নাগরিক আটকের ঘটনার পর গাজাগামী ত্রাণ বহর  ফ্লোটিলার কঠোর সমালোচনা করেন তিনি। অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর এই প্রচেষ্টা ‘ফিলিস্তিনিদের জন্য কোনো উপকার বয়ে আনবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, অবশ্যই, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তারা দ্রুত ইতালিতে ফিরতে পারে। তবে আমি এখনও বিশ্বাস করি, এসব উদ্যোগ ফিলিস্তিনি জনগণের কোনো উপকারে আসে না।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সংসদে জানিয়েছেন, আটক ২২ জন ইতালীয় নাগরিক সুস্থ আছেন। ইসরায়েলি বাহিনী ফ্লোটিলা আটকের সময় নিয়মনীতি মেনে চলেছে এবং এখন পর্যন্ত এই অভিযানে কোনো ধরনের সহিংসতা বা জটিলতার খবর পাওয়া যায়নি।

এদিকে ফ্লোটিলা আটকের ঘটনাকে কেন্দ্র করে ইতালিতে প্রতিবাদ শুরু হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো এই ঘটনার প্রতিবাদে আগামী শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজাগামী ত্রাণ বহর ‘সুমুদ ফ্লোটিলার সমালোচনা করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজাগামী ত্রাণ বহর ‘সুমুদ ফ্লোটিলার সমালোচনা করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রোম, ০২ অক্টোবর – গাজাগামী ত্রাণ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সমালোচনা অব্যাহত রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইসরায়েলি নৌবাহিনী কর্তৃক ২২ জন ইতালীয় নাগরিক আটকের ঘটনার পর গাজাগামী ত্রাণ বহর  ফ্লোটিলার কঠোর সমালোচনা করেন তিনি। অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর এই প্রচেষ্টা ‘ফিলিস্তিনিদের জন্য কোনো উপকার বয়ে আনবে না’ বলেও মন্তব্য করেন তিনি।ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, অবশ্যই, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তারা দ্রুত ইতালিতে ফিরতে পারে। তবে আমি এখনও বিশ্বাস করি, এসব উদ্যোগ ফিলিস্তিনি জনগণের কোনো উপকারে আসে না।এদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সংসদে জানিয়েছেন, আটক ২২ জন ইতালীয় নাগরিক সুস্থ আছেন। ইসরায়েলি বাহিনী ফ্লোটিলা আটকের সময় নিয়মনীতি মেনে চলেছে এবং এখন পর্যন্ত এই অভিযানে কোনো ধরনের সহিংসতা বা জটিলতার খবর পাওয়া যায়নি।এদিকে ফ্লোটিলা আটকের ঘটনাকে কেন্দ্র করে ইতালিতে প্রতিবাদ শুরু হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো এই ঘটনার প্রতিবাদে আগামী শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০২ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×