হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন


জেরুজালেম, ০২ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছে গণহত্যাবিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সংগঠন আইএজিএস। জাতিসংঘের সনদ অনুযায়ী এ অভিযোগ প্রমাণিত বলে প্রস্তাব পাস করেছে সংস্থাটি।

ওই প্রস্তাবে ইসরায়েলের ২২ মাসের যুদ্ধকালীন পদক্ষেপকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

সংবাদমাধ্যমটি বলছে, বিশ্বের শীর্ষ গণহত্যা বিশেষজ্ঞদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স (আইএজিএস) ঘোষণা করেছে যে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।

জাতিসংঘের গণহত্যা সনদের আইনি সংজ্ঞার সঙ্গে ইসরায়েলের কার্যক্রম মিলে যায় বলে সোমবার এক প্রস্তাবে জানিয়েছে সংগঠনটি। তিন পাতার ওই প্রস্তাবে ইসরায়েলের ২২ মাসের যুদ্ধজুড়ে চালানো বিভিন্ন পদক্ষেপকে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

বিবিসি বলছে, আইএজিএস বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা বিশেষজ্ঞদের পেশাজীবী সংগঠন এবং এখানে হলোকাস্ট বিশেষজ্ঞসহ প্রায় ৫০০ সদস্য রয়েছেন। এর মধ্যে ২৮ শতাংশ সদস্য ভোটে অংশ নেন এবং ভোটদানকারীদের ৮৬ শতাংশই প্রস্তাব সমর্থন করেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একে “হামাসের মিথ্যা” ও দুর্বল গবেষণা বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, এ প্রস্তাব “আইন পেশার জন্য লজ্জাজনক”। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেন, আসলে ইসরায়েলই গণহত্যার শিকার।

ইসরায়েল অবশ্য বরাবরই গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে, তাদের পদক্ষেপ আত্মরক্ষার জন্য নেওয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন আটক হওয়ার ঘটনাটি অপরাধ হলেও, ইসরায়েলের পাল্টা হামলা কেবল হামাসকে নয়, বরং গাজার পুরো জনগোষ্ঠীকেই টার্গেট করে চালানো হচ্ছে।

১৯৪৮ সালে হলোকাস্ট-পরবর্তী সময়ে গৃহীত জাতিসংঘের গণহত্যা সনদে বলা হয়েছে, কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধই গণহত্যা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০২ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছে গণহত্যাবিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সংগঠন আইএজিএস। জাতিসংঘের সনদ অনুযায়ী এ অভিযোগ প্রমাণিত বলে প্রস্তাব পাস করেছে সংস্থাটি।ওই প্রস্তাবে ইসরায়েলের ২২ মাসের যুদ্ধকালীন পদক্ষেপকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, বিশ্বের শীর্ষ গণহত্যা বিশেষজ্ঞদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স (আইএজিএস) ঘোষণা করেছে যে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।জাতিসংঘের গণহত্যা সনদের আইনি সংজ্ঞার সঙ্গে ইসরায়েলের কার্যক্রম মিলে যায় বলে সোমবার এক প্রস্তাবে জানিয়েছে সংগঠনটি। তিন পাতার ওই প্রস্তাবে ইসরায়েলের ২২ মাসের যুদ্ধজুড়ে চালানো বিভিন্ন পদক্ষেপকে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবেও চিহ্নিত করা হয়েছে।বিবিসি বলছে, আইএজিএস বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা বিশেষজ্ঞদের পেশাজীবী সংগঠন এবং এখানে হলোকাস্ট বিশেষজ্ঞসহ প্রায় ৫০০ সদস্য রয়েছেন। এর মধ্যে ২৮ শতাংশ সদস্য ভোটে অংশ নেন এবং ভোটদানকারীদের ৮৬ শতাংশই প্রস্তাব সমর্থন করেন।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একে “হামাসের মিথ্যা” ও দুর্বল গবেষণা বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, এ প্রস্তাব “আইন পেশার জন্য লজ্জাজনক”। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেন, আসলে ইসরায়েলই গণহত্যার শিকার।ইসরায়েল অবশ্য বরাবরই গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে, তাদের পদক্ষেপ আত্মরক্ষার জন্য নেওয়া হয়েছে।তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন আটক হওয়ার ঘটনাটি অপরাধ হলেও, ইসরায়েলের পাল্টা হামলা কেবল হামাসকে নয়, বরং গাজার পুরো জনগোষ্ঠীকেই টার্গেট করে চালানো হচ্ছে।১৯৪৮ সালে হলোকাস্ট-পরবর্তী সময়ে গৃহীত জাতিসংঘের গণহত্যা সনদে বলা হয়েছে, কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধই গণহত্যা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×