হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত, আহত আরও তিনজন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৮ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোমার আঘাতে আহত হয়েছেন আরও তিনজন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিহত সেনাদের নামও প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন— মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।

তারা ইসরায়েলের বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। বাকি তিনজন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেনিনা এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এটির পেছনে দুটি হামভি গাড়ি যাচ্ছিল।

রাফা থেকে এর আগে হামাস সদস্যদের হটিয়ে দেওয়ার দাবি করেছিল ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে এমন শক্তিশালী বিস্ফোরণ ঘটাল হামাস যোদ্ধারা।

ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, রাফায় এখনও কয়েক ডজন হামাস যোদ্ধা লুকিয়ে আছে, যাদের বেশিরভাগই জেনিনা এলাকায়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত, আহত আরও তিনজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত, আহত আরও তিনজন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৮ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোমার আঘাতে আহত হয়েছেন আরও তিনজন।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।নিহত সেনাদের নামও প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন— মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।তারা ইসরায়েলের বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। বাকি তিনজন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেনিনা এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এটির পেছনে দুটি হামভি গাড়ি যাচ্ছিল।রাফা থেকে এর আগে হামাস সদস্যদের হটিয়ে দেওয়ার দাবি করেছিল ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে এমন শক্তিশালী বিস্ফোরণ ঘটাল হামাস যোদ্ধারা।ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, রাফায় এখনও কয়েক ডজন হামাস যোদ্ধা লুকিয়ে আছে, যাদের বেশিরভাগই জেনিনা এলাকায়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×