হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় নাফ নদীপথে পাচারের সময় আড়াই লাখ ইয়াবা উদ্ধার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী নাফ নদীপথে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনজন চোরাকারবারি ইয়াবাভর্তি দুটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার কাটাখাল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এসময় সীমান্ত পিলার বিআরএম-১৮–এর উত্তর-পূর্ব দিকে এবং শূন্যরেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিনজন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতরে খাকি রঙের নীল বায়ুরোধী ২৫টি প্যাকেটে মোট ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় নাফ নদীপথে পাচারের সময় আড়াই লাখ ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় নাফ নদীপথে পাচারের সময় আড়াই লাখ ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী নাফ নদীপথে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনজন চোরাকারবারি ইয়াবাভর্তি দুটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৬ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার কাটাখাল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার বিআরএম-১৮–এর উত্তর-পূর্ব দিকে এবং শূন্যরেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিনজন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতরে খাকি রঙের নীল বায়ুরোধী ২৫টি প্যাকেটে মোট ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×