জেরুজালেম, ২৪ নভেম্বর – যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া গাজার যুদ্ধবিরতি অন্তত ৪৯৭ বার লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
গত ১০ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়। কিন্তু শুরু থেকেই এটি ভঙ্গুর অবস্থায় ছিল।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
৪৪ দিন বয়সী এ যুদ্ধবিরতি ৪৯৭ বার ভঙ্গ করে শত শত মানুষকে হত্যা করেছে দখলদাররা। যারমধ্যে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ।
শুধুমাত্র গতকাল শনিবারই ২৭ বার চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছে।
গাজার মিডিয়া অফিস বলেছে, এগুলো শুধুমাত্র মানবাধিকারই নয়, চুক্তিতে যে মানবিক প্রটোকলের কথা আছে সেটিরও লঙ্ঘন।
সংবাদমাধ্যম আলজাজিরা সাংবাদিক তারেক আবু আজম গাজা সিটি থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতি শুধুমাত্র কাগজেই আছে, বাস্তবে নেই। কারণ যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল যখন খুশি তখন বিমান হামলা চালাচ্ছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন