হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যানের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৭ জানুয়ারি – গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ছাড়া বোর্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোয়াইট হাউজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সদস্য থাকবেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডটি সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং অঞ্চলটির পুনর্গঠনের দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বোর্ডটির গঠনের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি যেকোনো সময় ও যেকোনো স্থানে গঠিত সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড।

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের আরও সদস্যের নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, স্যার টনি ব্লেয়ার ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০০৩ সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে যুক্ত করেন। ক্ষমতা ছাড়ার পর তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ নিয়ে গঠিত ‘কোয়ার্টেট’-এর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যানের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যানের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৭ জানুয়ারি – গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এ ছাড়া বোর্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।হোয়াইট হাউজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সদস্য থাকবেন।ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হয়েছে।বোর্ডটি সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং অঞ্চলটির পুনর্গঠনের দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।এর আগে বৃহস্পতিবার বোর্ডটির গঠনের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি যেকোনো সময় ও যেকোনো স্থানে গঠিত সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড।হোয়াইট হাউজ আরও জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের আরও সদস্যের নাম ঘোষণা করা হবে।উল্লেখ্য, স্যার টনি ব্লেয়ার ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০০৩ সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে যুক্ত করেন। ক্ষমতা ছাড়ার পর তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ নিয়ে গঠিত ‘কোয়ার্টেট’-এর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×