হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৫০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৫ ডিসেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। ভূখণ্ডটির উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে চালানো হামলায় তারা প্রাণ হারান। হামলার শিকার এই স্কুল দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।

বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে সোমবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়ার জন্য ওই স্কুল দুটি ব্যবহৃত হচ্ছিল।

অবশ্য হামলা ও প্রাণহানির এই খবরটি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা হামলার প্রতিবেদনটি খতিয়ে দেখছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর।

এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে সোমবার গাজার দক্ষিণের প্রধান শহর খান ইউনিসের কিছু অংশ ছেড়ে যেতে ফিলিস্তিনিদের নির্দেশ দেয় ইসরায়েল। তবে বাসিন্দারা বলেছেন, তাদের যে এলাকায় যেতে বলা হয়েছে সেগুলোও হামলার কবলে পড়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও গাজার স্কুলে আবারও ইসরায়েলি হামলার ঘটনা ঘটল।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৫০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৫০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৫ ডিসেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। ভূখণ্ডটির উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে চালানো হামলায় তারা প্রাণ হারান। হামলার শিকার এই স্কুল দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন। বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে সোমবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়ার জন্য ওই স্কুল দুটি ব্যবহৃত হচ্ছিল। অবশ্য হামলা ও প্রাণহানির এই খবরটি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা হামলার প্রতিবেদনটি খতিয়ে দেখছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর। এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে সোমবার গাজার দক্ষিণের প্রধান শহর খান ইউনিসের কিছু অংশ ছেড়ে যেতে ফিলিস্তিনিদের নির্দেশ দেয় ইসরায়েল। তবে বাসিন্দারা বলেছেন, তাদের যে এলাকায় যেতে বলা হয়েছে সেগুলোও হামলার কবলে পড়েছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও গাজার স্কুলে আবারও ইসরায়েলি হামলার ঘটনা ঘটল। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৫ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×