হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন


তেলআবিব, ০৬ আগস্ট – ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি পুনর্দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। নিরাপত্তা ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব তুলবেন।

মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

সংবাদমাধ্যমটি বলছে, এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা বলেন, “নির্ধারিত হয়ে গেছে— আমরা গাজা পুরোপুরি দখল করব এবং হামাসকে পরাজিত করব।”

তবে ইসরায়েলি সেনাবাহিনীপ্রধান ও অন্য সামরিক কর্মকর্তারা এই পরিকল্পনার বিরোধিতা করছেন এমন খবরে ওই কর্মকর্তা বলেন, “সেনাপ্রধানের যদি এটা পছন্দ না হয়, তাহলে তার পদত্যাগ করা উচিত।”

এদিকে এই প্রস্তাব ঘিরে গাজায় আটক থাকা বন্দিদের পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, মোট ৫০ জনের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন ইসরায়েলির মধ্যে তিনজনই চায়, একটি যুদ্ধবিরতি চুক্তি হোক যাতে বন্দিদের মুক্ত করা সম্ভব হয়।

তাদের একজন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান আমি আয়ালন। তিনি বিবিসিকে বলেন, “সামরিক দিক দিয়ে হামাস ধ্বংস হয়ে গেছে। কিন্তু একটি আদর্শ হিসেবে এটি এখন আরও শক্তিশালী হচ্ছে, ফিলিস্তিনিদের মধ্যে, আরব বিশ্বে, এমনকি পুরো মুসলিম দুনিয়াতেই।”

তিনি বলেন, “হামাসের আদর্শকে পরাজিত করতে হলে আরও ভালো ভবিষ্যতের দৃষ্টান্ত দিতে হবে।”

বিবিসি বলছে, এ প্রস্তাব এমন এক সময়ে সামনে এলো, যখন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা ভেঙে গেছে। এদিকে হামাস তিনটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দুই ইসরায়েলি বন্দি — রোম ব্লাস্লাভস্কি ও এভিয়াতার ডেভিড — অত্যন্ত দুর্বল ও কৃশকায় অবস্থায় রয়েছেন বলে দেখা যায়। ডেভিডকে একটি টানেলে নিজের কবর খুঁড়তেও দেখা গেছে।

কিছু বিশ্লেষক মনে করছেন, নেতানিয়াহুর এই ঘোষণাগুলো আসলে হামাসকে নতুন চুক্তির জন্য চাপ দেওয়ার কৌশলও হতে পারে।

এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বেসামরিক জনগণ এবং জাতিসংঘসহ বিভিন্ন মানবিক সহায়তা সংস্থার কাজ কীভাবে চলবে, তা এখনও স্পষ্ট নয়। গাজার ৯০ শতাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু জায়গায় চরম মানবিক সংকটে পড়েছেন।

জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো অভিযোগ করছে, ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেলআবিব, ০৬ আগস্ট – ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি পুনর্দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। নিরাপত্তা ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব তুলবেন।মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা বলেন, “নির্ধারিত হয়ে গেছে— আমরা গাজা পুরোপুরি দখল করব এবং হামাসকে পরাজিত করব।”তবে ইসরায়েলি সেনাবাহিনীপ্রধান ও অন্য সামরিক কর্মকর্তারা এই পরিকল্পনার বিরোধিতা করছেন এমন খবরে ওই কর্মকর্তা বলেন, “সেনাপ্রধানের যদি এটা পছন্দ না হয়, তাহলে তার পদত্যাগ করা উচিত।”এদিকে এই প্রস্তাব ঘিরে গাজায় আটক থাকা বন্দিদের পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, মোট ৫০ জনের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন ইসরায়েলির মধ্যে তিনজনই চায়, একটি যুদ্ধবিরতি চুক্তি হোক যাতে বন্দিদের মুক্ত করা সম্ভব হয়।তাদের একজন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান আমি আয়ালন। তিনি বিবিসিকে বলেন, “সামরিক দিক দিয়ে হামাস ধ্বংস হয়ে গেছে। কিন্তু একটি আদর্শ হিসেবে এটি এখন আরও শক্তিশালী হচ্ছে, ফিলিস্তিনিদের মধ্যে, আরব বিশ্বে, এমনকি পুরো মুসলিম দুনিয়াতেই।”তিনি বলেন, “হামাসের আদর্শকে পরাজিত করতে হলে আরও ভালো ভবিষ্যতের দৃষ্টান্ত দিতে হবে।”বিবিসি বলছে, এ প্রস্তাব এমন এক সময়ে সামনে এলো, যখন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা ভেঙে গেছে। এদিকে হামাস তিনটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দুই ইসরায়েলি বন্দি — রোম ব্লাস্লাভস্কি ও এভিয়াতার ডেভিড — অত্যন্ত দুর্বল ও কৃশকায় অবস্থায় রয়েছেন বলে দেখা যায়। ডেভিডকে একটি টানেলে নিজের কবর খুঁড়তেও দেখা গেছে।কিছু বিশ্লেষক মনে করছেন, নেতানিয়াহুর এই ঘোষণাগুলো আসলে হামাসকে নতুন চুক্তির জন্য চাপ দেওয়ার কৌশলও হতে পারে।এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বেসামরিক জনগণ এবং জাতিসংঘসহ বিভিন্ন মানবিক সহায়তা সংস্থার কাজ কীভাবে চলবে, তা এখনও স্পষ্ট নয়। গাজার ৯০ শতাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু জায়গায় চরম মানবিক সংকটে পড়েছেন।জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো অভিযোগ করছে, ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×