হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন


গাজীপুর, ০৯ আগস্ট – রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এজন্য কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়বে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

শনিবার (৯ আগস্ট) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিলম্বে ট্রেন ছাড়ার বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

তিনি বলেন, জয়দেবপুরে ট্রেন লাইন চ্যুত্তির কারণে ঢাকা থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়বে। বিশেষ করে পদ্মা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনগুলো বিলম্বে ছাড়বে। ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এর আগে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে জয়দেবপুর রেল জংশনের উত্তর পাশে স্টেশনের ঠিক আগ মুহূর্তে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুতি হওয়ার ফলে গাজীপুর চৌরাস্তা থেকে শহরের রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ০৯ আগস্ট – রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এজন্য কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়বে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।শনিবার (৯ আগস্ট) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিলম্বে ট্রেন ছাড়ার বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন, জয়দেবপুরে ট্রেন লাইন চ্যুত্তির কারণে ঢাকা থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়বে। বিশেষ করে পদ্মা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনগুলো বিলম্বে ছাড়বে। ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।এর আগে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে জয়দেবপুর রেল জংশনের উত্তর পাশে স্টেশনের ঠিক আগ মুহূর্তে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুতি হওয়ার ফলে গাজীপুর চৌরাস্তা থেকে শহরের রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সূত্র: জাগো নিউজএনএন/ ০৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×