গাজীপুর, ১২ নভেম্বর – গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে জেলার চন্দ্রা- নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার জ্যেতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে চক্রবর্তী এলাকার জ্যেতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত বাসের পাশে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান। আগুনে বাসের বেশ কিছু আসন ও যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে তদন্ত চলমান।”
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১২ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন