হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গামিনি ডি সিলভাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল বিসিবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন


ঢাকা, ০৮ নভেম্বর – বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিল গামিনি ডি সিলভার। তবে গেল কয়েক বছর কঠিন সময় পার করেছেন তিনি। কারণ মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে তাকে। অবশেষে সব আলোচনা-সমালোচনার পাঠ চুকিয়ে বাংলাদেশ অধ্যায়ের ইতি টানলেন তিনি।

আজ শনিবার মিরপুরে গামিনিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বিসিবি। এদিন মিরপুরে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেন বিসিবির বোর্ড কর্তারা। দীর্ঘদিন যাদের নিয়ে কাজ করেছেন, সেই মাঠকর্মীরাও শুভকামনা জানিয়েছেন তাকে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের জুলাইয়ে গামিনির সাথে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিল বিসিবি। তবে তার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হচ্ছে তাকে।

২০০৯ সালে বিসিবিতে যোগ দেন গামিনি। এরপর থেকে ৩২টি টেস্ট, ১০৬টি ওডিআই ও ৬৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য মাঠ প্রস্তুত করেন এই কিউরেটর। বড় ইভেন্টের মধ্যে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, তিনটি এশিয়া কাপ এবং বিপিএলে কাজ করেছেন গামিনি।

বর্তমানে বাংলাদেশের মাঠের পাশাপাশি উইকেটগুলো দেখভাল করছেন আইসিসির সাবেক কিউরেটর টনি হেমিং। মূলত হেমিং আসার পর থেকেই গামিনির কাজের পরিধি কমে যায়। যার ফলে বিদায় নিতে হলো চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গামিনি ডি সিলভাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল বিসিবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গামিনি ডি সিলভাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল বিসিবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ নভেম্বর – বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিল গামিনি ডি সিলভার। তবে গেল কয়েক বছর কঠিন সময় পার করেছেন তিনি। কারণ মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে তাকে। অবশেষে সব আলোচনা-সমালোচনার পাঠ চুকিয়ে বাংলাদেশ অধ্যায়ের ইতি টানলেন তিনি।আজ শনিবার মিরপুরে গামিনিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বিসিবি। এদিন মিরপুরে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেন বিসিবির বোর্ড কর্তারা। দীর্ঘদিন যাদের নিয়ে কাজ করেছেন, সেই মাঠকর্মীরাও শুভকামনা জানিয়েছেন তাকে।চলতি বছরের জুলাইয়ে গামিনির সাথে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিল বিসিবি। তবে তার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হচ্ছে তাকে।২০০৯ সালে বিসিবিতে যোগ দেন গামিনি। এরপর থেকে ৩২টি টেস্ট, ১০৬টি ওডিআই ও ৬৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য মাঠ প্রস্তুত করেন এই কিউরেটর। বড় ইভেন্টের মধ্যে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, তিনটি এশিয়া কাপ এবং বিপিএলে কাজ করেছেন গামিনি।বর্তমানে বাংলাদেশের মাঠের পাশাপাশি উইকেটগুলো দেখভাল করছেন আইসিসির সাবেক কিউরেটর টনি হেমিং। মূলত হেমিং আসার পর থেকেই গামিনির কাজের পরিধি কমে যায়। যার ফলে বিদায় নিতে হলো চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×