হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গায়ক অর্ণবের স্ত্রী সুনিধিকে হত্যার হুমকি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৩ সেপ্টেম্বর – বাংলাদেশের জনপ্রিয় গায়ক সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সংগীতশিল্পী সুনিধি নায়েককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রশাসনের পরিচয়ে এই সংগীতশিল্পীর কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে হুমকিদাতারা। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, অজ্ঞাতপরিচয়ে কিছু ব্যক্তি ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে সুনিধিকে হুমকি দিতে থাকেন। সেই সাইবার অপরাধীরা সুনিধিকে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা লুট করেছে। সুনিধির অভিযোগ, এর আগে বুধবার সুনিধির বাড়ির আশেপাশে কিছু অপরিচিত মানুষদের ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি নিয়ে শান্তিনিকেতন থানার শরণাপন্ন হয়েছেন এই সংগীতশিল্পী।

সুনিধি জানান, বুধবার তার কাছে ফোন আসে। বলা হয়, সুনিধি নাকি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত। এমনকি তার নামে নাকি একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এর পরেই সুনিধিকে বলা হয় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কথোপকথন এই ভাবে শুরু হলেও পরে সুনিধিকে ও তার বাবাকে খুনের হুমকি দিতে থাকেন অপরাধীরা। খুনের হুমকি পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার ৫ লক্ষ টাকা পাঠিয়ে দেন সুনিধি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

গায়িকা বলেন, ‘ওরা আমার ও বাবার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানে। একটা গল্প বানিয়ে বলে, আর্থিক লেনদেনের মামলায় আমি নাকি ধরা পড়েছি! খুনের হুমকিও দেওয়া হয় আমাদের। বাড়ির বাইরে এক অজ্ঞাতপরিচয়কে ঘোরাঘুরি করতে দেখেছি। ওরা ৬-৭ মাস ধরে নজরদারি চালাচ্ছিল আমার উপরে। এও বলেছে, আমি যদি মুখ খুলি তা হলে নরেশ গোয়েল আমাকে মেরে ফেলবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলছিল ওরা।’

সুনিধি আরও বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম সত্যিই হয়ত হায়দরাবাদের সিবিআই পুলিশ ফোন করেছেন। পরে বুঝতে পারি এরা জালিয়াত। তবে এখন প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে।’

সুনিধি নায়েক রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে পরিচিত। শান্তিনিকেতনে তার নিজ বাড়ি। মাঝে মাঝেই বেড়াতে যান সেখানে।

এদিকে সুনিধির সঙ্গে বিশ্বভারতীতে পরিচয় অর্ণবের। সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। সেই পরিচয় থেকে প্রেম ও ২০২০ সালের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেন তারা। প্রায়ই বাংলাদেশে আসেন সুনিধি।

আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

গায়ক অর্ণবের স্ত্রী সুনিধিকে হত্যার হুমকি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গায়ক অর্ণবের স্ত্রী সুনিধিকে হত্যার হুমকি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ সেপ্টেম্বর – বাংলাদেশের জনপ্রিয় গায়ক সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সংগীতশিল্পী সুনিধি নায়েককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রশাসনের পরিচয়ে এই সংগীতশিল্পীর কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে হুমকিদাতারা। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এ ঘটনা ঘটেছে।ভারতীয় গণমাধ্যমের খবর, অজ্ঞাতপরিচয়ে কিছু ব্যক্তি ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে সুনিধিকে হুমকি দিতে থাকেন। সেই সাইবার অপরাধীরা সুনিধিকে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা লুট করেছে। সুনিধির অভিযোগ, এর আগে বুধবার সুনিধির বাড়ির আশেপাশে কিছু অপরিচিত মানুষদের ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি নিয়ে শান্তিনিকেতন থানার শরণাপন্ন হয়েছেন এই সংগীতশিল্পী।সুনিধি জানান, বুধবার তার কাছে ফোন আসে। বলা হয়, সুনিধি নাকি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত। এমনকি তার নামে নাকি একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এর পরেই সুনিধিকে বলা হয় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কথোপকথন এই ভাবে শুরু হলেও পরে সুনিধিকে ও তার বাবাকে খুনের হুমকি দিতে থাকেন অপরাধীরা। খুনের হুমকি পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার ৫ লক্ষ টাকা পাঠিয়ে দেন সুনিধি।গায়িকা বলেন, ‘ওরা আমার ও বাবার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানে। একটা গল্প বানিয়ে বলে, আর্থিক লেনদেনের মামলায় আমি নাকি ধরা পড়েছি! খুনের হুমকিও দেওয়া হয় আমাদের। বাড়ির বাইরে এক অজ্ঞাতপরিচয়কে ঘোরাঘুরি করতে দেখেছি। ওরা ৬-৭ মাস ধরে নজরদারি চালাচ্ছিল আমার উপরে। এও বলেছে, আমি যদি মুখ খুলি তা হলে নরেশ গোয়েল আমাকে মেরে ফেলবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলছিল ওরা।’সুনিধি আরও বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম সত্যিই হয়ত হায়দরাবাদের সিবিআই পুলিশ ফোন করেছেন। পরে বুঝতে পারি এরা জালিয়াত। তবে এখন প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে।’সুনিধি নায়েক রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে পরিচিত। শান্তিনিকেতনে তার নিজ বাড়ি। মাঝে মাঝেই বেড়াতে যান সেখানে।এদিকে সুনিধির সঙ্গে বিশ্বভারতীতে পরিচয় অর্ণবের। সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। সেই পরিচয় থেকে প্রেম ও ২০২০ সালের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেন তারা। প্রায়ই বাংলাদেশে আসেন সুনিধি।আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×