হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, সঙ্গে থাকা বাবা বাকরুদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ জুলাই – রাজধানীর গুলিস্তানে বাবার চোখের সামনেই বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে প্রান্ত পাল (১৬) নামের এক কিশোরের।

শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সন্তানকে হারিয়ে বিহ্বল প্রান্তর বাবা উজ্জ্বল পাল বলেন, আমি নিউমার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করি। সেখানে ছেলেও আমাকে সাহায্য করে। রাতে দুটি বাইসাইকেলে করে দুজন শ্যামপুরের বাসায় ফিরছিলাম। প্রান্ত আমার সামনে ছিল। বঙ্গভবন মোড়ে পৌঁছাতেই হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক ওর সাইকেলে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজ্জ্বল পালের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। প্রান্ত তাদের একমাত্র সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ জুলাই ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, সঙ্গে থাকা বাবা বাকরুদ্ধ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, সঙ্গে থাকা বাবা বাকরুদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, সঙ্গে থাকা বাবা বাকরুদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ জুলাই – রাজধানীর গুলিস্তানে বাবার চোখের সামনেই বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে প্রান্ত পাল (১৬) নামের এক কিশোরের। শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্তানকে হারিয়ে বিহ্বল প্রান্তর বাবা উজ্জ্বল পাল বলেন, আমি নিউমার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করি। সেখানে ছেলেও আমাকে সাহায্য করে। রাতে দুটি বাইসাইকেলে করে দুজন শ্যামপুরের বাসায় ফিরছিলাম। প্রান্ত আমার সামনে ছিল। বঙ্গভবন মোড়ে পৌঁছাতেই হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক ওর সাইকেলে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উজ্জ্বল পালের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। প্রান্ত তাদের একমাত্র সন্তান। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। সূত্র: জাগো নিউজ এনএন/ ২৭ জুলাই ২০২৫  সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, সঙ্গে থাকা বাবা বাকরুদ্ধ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×