হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৩ আগস্ট – ভারতের প্রভাবশালী রাজনীতিক ও দেশটির সাবেক এমপি প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে এই শাস্তি দেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি আদালত।

শনিবার (২ আগস্ট) এই রায় ঘোষণা করা হয়। তার একদিন আগেই আদালত রেভান্নাকে তার সাবেক গৃহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

সংবাদমাধ্যমটি বলছে, ৩৪ বছর বয়সী রেভান্না কর্ণাটকের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। ২০২৩ সালে শত শত আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এসব অভিযোগ সামনে আসে। এসব ভিডিও দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

রেভান্না সব অভিযোগ অস্বীকার করেছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার তিনি আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং শাস্তি কমানোর জন্য অনুরোধ জানান। তবে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি। দেবগৌড়ার দল জনতা দল (সেক্যুলার) বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মিত্র হিসেবে রয়েছে। ভারতের মতো দেশে এত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারো এভাবে সাজা পাওয়ার ঘটনা বিরল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৩ আগস্ট – ভারতের প্রভাবশালী রাজনীতিক ও দেশটির সাবেক এমপি প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে এই শাস্তি দেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি আদালত।শনিবার (২ আগস্ট) এই রায় ঘোষণা করা হয়। তার একদিন আগেই আদালত রেভান্নাকে তার সাবেক গৃহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, ৩৪ বছর বয়সী রেভান্না কর্ণাটকের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। ২০২৩ সালে শত শত আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এসব অভিযোগ সামনে আসে। এসব ভিডিও দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।রেভান্না সব অভিযোগ অস্বীকার করেছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার তিনি আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং শাস্তি কমানোর জন্য অনুরোধ জানান। তবে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি। দেবগৌড়ার দল জনতা দল (সেক্যুলার) বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মিত্র হিসেবে রয়েছে। ভারতের মতো দেশে এত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারো এভাবে সাজা পাওয়ার ঘটনা বিরল।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৩ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×