হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গোপালগঞ্জ ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরে আতঙ্ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


গোপালগঞ্জ, ১০ ফেব্রুয়ারি – গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৭টা ২৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের বাসভবন ‘মধুমতী’র সামনে এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গোপালগঞ্জ ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরে আতঙ্ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গোপালগঞ্জ ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরে আতঙ্ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] গোপালগঞ্জ, ১০ ফেব্রুয়ারি – গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৭টা ২৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের বাসভবন ‘মধুমতী’র সামনে এই ঘটনা ঘটে।দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×