হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গ্রিসের নির্বাচনে রক্ষণশীলদের বিশাল জয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


এথেন্স, ২৬ জুন – গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসি পার্টি। সংস্কারবাদী নেতা কিরিয়াকোস মিৎসোতাকিসকে আরও চার বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে রায় দিয়েছেন গ্রিক ভোটাররা। রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা ছিল চলতি বছরের মধ্যে দ্বিতীয় নির্বাচন।

এর আগে গত মে মাসেই নির্বাচন হয়েছিল। কিন্তু কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফের নির্বাচনের আয়োজন করা হয়। রোববার পার্লামেন্টের ভোটে এখন পর্যন্ত ৯৫ শতাংশ ব্যালট গণনা হয়েছে। মিৎসোতাকিসের নেতৃত্বে রক্ষণশীল নিউ ডেমোক্রেটিক পার্টি দাবি করেছে, তারা ৪০ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে। সরকার গঠন করা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই।

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

মিৎসোতাকিস বলেন, এরপর সংস্কার কর্মসূচি রূপায়ণেও কোনো বাধা থাকল না। অন্য কোনো দলের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। মানুষ আমাদের নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।

দলের সদরদপ্তরের বাইরে সমর্থকদের মিৎসোতাকিস বলেন, এবার দ্রুত আর্থিক বৃদ্ধি হবে। সবার পারিশ্রমিক বাড়বে।

৩০০ সদস্যের পার্লামেন্টে মিৎসোতাকিসের দল পেতে যাচ্ছে ১৫৭টি আসন। গ্রিসের আইন অনুসারে, পরপর নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ দল ৫০টি আসন বেশি পায়। মাস দুয়েক আগের নির্বাচনে মিৎসোতাকিস সংখ্যাগরিষ্ঠতার থেকে পাঁচটি আসন কম পেয়েছিলেন। তিনি তাই আবার নির্বাচনের পথে হাঁটেন।

রোববার ৩২টি দল নির্বাচনে অংশ নেয়। ৯৮ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। চরম বামপন্থীদের জোট ১৮ শতাংশ ভোট পেয়েছে। মে মাসের নির্বাচনের তুলনায় তাদের ফল খারাপ হয়েছে।

কমিউনিস্ট পার্টি পেয়েছে সাত শতাংশ, অতি জাতীয়তাবাদী স্পার্টার্ন পেয়েছে ৫ শতাংশ ও পিএএসওকে পেয়েছে ১৩ শতাংশ ভোট।

গত ১৪ জুনের গ্রিসের সমুদ্র উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ভেঙে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ভোট হয়। সমীক্ষা জানিয়েছিল, ২০১৯ থেকে প্রধানমন্ত্রী থাকা মিৎসোতাকিসের ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের সেই কথাই সত্যি হলো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গ্রিসের নির্বাচনে রক্ষণশীলদের বিশাল জয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গ্রিসের নির্বাচনে রক্ষণশীলদের বিশাল জয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] এথেন্স, ২৬ জুন – গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসি পার্টি। সংস্কারবাদী নেতা কিরিয়াকোস মিৎসোতাকিসকে আরও চার বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে রায় দিয়েছেন গ্রিক ভোটাররা। রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা ছিল চলতি বছরের মধ্যে দ্বিতীয় নির্বাচন। এর আগে গত মে মাসেই নির্বাচন হয়েছিল। কিন্তু কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফের নির্বাচনের আয়োজন করা হয়। রোববার পার্লামেন্টের ভোটে এখন পর্যন্ত ৯৫ শতাংশ ব্যালট গণনা হয়েছে। মিৎসোতাকিসের নেতৃত্বে রক্ষণশীল নিউ ডেমোক্রেটিক পার্টি দাবি করেছে, তারা ৪০ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে। সরকার গঠন করা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। মিৎসোতাকিস বলেন, এরপর সংস্কার কর্মসূচি রূপায়ণেও কোনো বাধা থাকল না। অন্য কোনো দলের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। মানুষ আমাদের নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। দলের সদরদপ্তরের বাইরে সমর্থকদের মিৎসোতাকিস বলেন, এবার দ্রুত আর্থিক বৃদ্ধি হবে। সবার পারিশ্রমিক বাড়বে। ৩০০ সদস্যের পার্লামেন্টে মিৎসোতাকিসের দল পেতে যাচ্ছে ১৫৭টি আসন। গ্রিসের আইন অনুসারে, পরপর নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ দল ৫০টি আসন বেশি পায়। মাস দুয়েক আগের নির্বাচনে মিৎসোতাকিস সংখ্যাগরিষ্ঠতার থেকে পাঁচটি আসন কম পেয়েছিলেন। তিনি তাই আবার নির্বাচনের পথে হাঁটেন। রোববার ৩২টি দল নির্বাচনে অংশ নেয়। ৯৮ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। চরম বামপন্থীদের জোট ১৮ শতাংশ ভোট পেয়েছে। মে মাসের নির্বাচনের তুলনায় তাদের ফল খারাপ হয়েছে। কমিউনিস্ট পার্টি পেয়েছে সাত শতাংশ, অতি জাতীয়তাবাদী স্পার্টার্ন পেয়েছে ৫ শতাংশ ও পিএএসওকে পেয়েছে ১৩ শতাংশ ভোট। গত ১৪ জুনের গ্রিসের সমুদ্র উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ভেঙে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ভোট হয়। সমীক্ষা জানিয়েছিল, ২০১৯ থেকে প্রধানমন্ত্রী থাকা মিৎসোতাকিসের ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের সেই কথাই সত্যি হলো। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৬ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×