হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অস্ত্রসহ দুই শীর্ষ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই শীর্ষ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নয়াপাড়া ২৬ নম্বর ক্যাম্প এক্সটেনশনের মো. ছালামের ছেলে শাহ আলম (২৫) এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের জাফরের ছেলে কেফায়েত উল্লাহ (২৩)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এপিবিএন জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কমান্ডার মোহাম্মদ কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত ও অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং নিরাপত্তা নিশ্চিতে এপিবিএন কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ও কেফায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে ক্যাম্প ও আশপাশে চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে অস্ত্রসহ দুই শীর্ষ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অস্ত্রসহ দুই শীর্ষ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই শীর্ষ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন—নয়াপাড়া ২৬ নম্বর ক্যাম্প এক্সটেনশনের মো. ছালামের ছেলে শাহ আলম (২৫) এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের জাফরের ছেলে কেফায়েত উল্লাহ (২৩)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এপিবিএন জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কমান্ডার মোহাম্মদ কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত ও অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং নিরাপত্তা নিশ্চিতে এপিবিএন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ও কেফায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে ক্যাম্প ও আশপাশে চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×