হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গ্রিসে ভয়াবহ দাবানল, সামার ক্যাম্প থেকে সরানো হল ১২০০ শিশু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুলাই ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এথেন্স, ১৮ জুলাই – তীব্র তাপপ্রবাহের কারণে গ্রিসের রাজধানী এথেন্সের চারপাশে ছড়িয়ে পড়েছে দুটি ভয়াবহ দাবানল। এতে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় লোকজনকে।

জানা যায়, এথেন্সের পশ্চিমে উপকূলীয় শহর লুট্রাকিতে ভয়াবহ দাবানলের কাছাকাছি থাকার কারণে গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে প্রায় ১২০০ শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীর দক্ষিণ-পূর্বের কাউভারাসে ছড়িয়ে পড়েছে আরেকটি দাবানল। আগুন নেভাতে কাজ করছে ১৫০টি দমকল বাহিনী।

দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।
দমকল বাহিনীর পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি বিমানও কাজে লাগানো হয়েছে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসোর্ট-শহরের কাছেও দাবানল জ্বলতে শুরু করেছে।

গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে এথেন্স-সহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরও বাড়তে পারে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৮ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গ্রিসে ভয়াবহ দাবানল, সামার ক্যাম্প থেকে সরানো হল ১২০০ শিশু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গ্রিসে ভয়াবহ দাবানল, সামার ক্যাম্প থেকে সরানো হল ১২০০ শিশু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] এথেন্স, ১৮ জুলাই – তীব্র তাপপ্রবাহের কারণে গ্রিসের রাজধানী এথেন্সের চারপাশে ছড়িয়ে পড়েছে দুটি ভয়াবহ দাবানল। এতে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় লোকজনকে। জানা যায়, এথেন্সের পশ্চিমে উপকূলীয় শহর লুট্রাকিতে ভয়াবহ দাবানলের কাছাকাছি থাকার কারণে গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে প্রায় ১২০০ শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীর দক্ষিণ-পূর্বের কাউভারাসে ছড়িয়ে পড়েছে আরেকটি দাবানল। আগুন নেভাতে কাজ করছে ১৫০টি দমকল বাহিনী। দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।দমকল বাহিনীর পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি বিমানও কাজে লাগানো হয়েছে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসোর্ট-শহরের কাছেও দাবানল জ্বলতে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে এথেন্স-সহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরও বাড়তে পারে। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ১৮ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×