বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে তিনজন মিয়ানমারের রাখাইন নারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় মিয়ানমারের ফেরত পাঠানো হয় বলে বিজিবি জানিয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনগর্জনবুনিয়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন, মানুসিং তংচঙ্গা (৬২), লাকি মং তংচঙ্গা (৩৮) ও মেতু মং তংচঙ্গা (১২)। তাদের বাড়ি মায়ানমারের বলিবাজার এলাকার হুয়াংকিং গ্রামে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন বিজিবি-পুলিশ অভিযান চালিয়ে আট মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়। এদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা রুজু করা হয়। আজ বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, পৃথক দুই অভিযানে ১১ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। এরমধ্যে ৮ জন পুরুষ। বাকী তিনজন নারী। ৮জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।বাকী তিনজনকে সন্ধ্যায় মিয়ানমারের ফেরত পাঠানো হয়েছে।




মন্তব্য করুন