হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় চিংড়িজোনে চাঁদাবাজির আধিপত্য বিস্তারে খুনের ঘটনায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

চকরিয়া উপজেলার চিংড়িজোন থেকে চাঁদাবাজি নিয়ে আধিপত্য বিস্তারের জেরে চিরিঙ্গা ইউনিয়নের চারাবটতলী এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে সিরাজুল ইসলাম নামের একজনের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জনতার সহায়তায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে।
শনিবার রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চিংড়িজোন এলাকা থেকে দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

খুনের ঘটনায় দুই সন্ত্রাসী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিন মিয়া। তিনি বলেন, শনিবার বিকালে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চারাবটতলী এলাকায় গোলাগুলিতে সিরাজুল ইসলাম নামের একজনের মৃত্যুর পর এলাকাবাসী জড়িত সন্ত্রাসীদের ধরতে পুলিশকে সহায়তা করে। এরইমধ্যে রাতে চিংড়িজোনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে নুর মোহাম্মদ মানিক ওরফে মানিক্কা (৪৫) ও কুতুবউদ্দিন (২৬) নামের দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় মানিক্কার হেফাজত থেকে একটি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে।

ওসি তদন্ত ইয়াছিন মিয়া বলেন, আটকের সময় দুই সন্ত্রাসীকে স্থানীয় এলাকাবাসী পিটুনি দিয়েছে। তাই দুইজনকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুলিতে সিরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় রোববার (২৬ অক্টোবর) রাত সাতটা পর্যন্ত থানায় নিহতের পরিবার এজাহার জমা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনাস্থ চিংড়িজোনের ঘের জবরদখল ও চাঁদাবাজি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর ও নেজাম দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরধরে শনিবার বিকালে দুইপক্ষের গোলাগুলির এক পর্যায়ে নেজাম উদ্দিন গ্রুপের সদস্য মো. সিরাজুল ইসলামসহ আরো ২ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় সিরাজুল ইসলামকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
নিহত সিরাজুল ইসলাম চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এলাকায় এসে নেজাম গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়ে। ##

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় চিংড়িজোনে চাঁদাবাজির আধিপত্য বিস্তারে খুনের ঘটনায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় চিংড়িজোনে চাঁদাবাজির আধিপত্য বিস্তারে খুনের ঘটনায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
চকরিয়া উপজেলার চিংড়িজোন থেকে চাঁদাবাজি নিয়ে আধিপত্য বিস্তারের জেরে চিরিঙ্গা ইউনিয়নের চারাবটতলী এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে সিরাজুল ইসলাম নামের একজনের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জনতার সহায়তায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। শনিবার রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চিংড়িজোন এলাকা থেকে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। খুনের ঘটনায় দুই সন্ত্রাসী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিন মিয়া। তিনি বলেন, শনিবার বিকালে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চারাবটতলী এলাকায় গোলাগুলিতে সিরাজুল ইসলাম নামের একজনের মৃত্যুর পর এলাকাবাসী জড়িত সন্ত্রাসীদের ধরতে পুলিশকে সহায়তা করে। এরইমধ্যে রাতে চিংড়িজোনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে নুর মোহাম্মদ মানিক ওরফে মানিক্কা (৪৫) ও কুতুবউদ্দিন (২৬) নামের দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় মানিক্কার হেফাজত থেকে একটি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। ওসি তদন্ত ইয়াছিন মিয়া বলেন, আটকের সময় দুই সন্ত্রাসীকে স্থানীয় এলাকাবাসী পিটুনি দিয়েছে। তাই দুইজনকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিতে সিরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় রোববার (২৬ অক্টোবর) রাত সাতটা পর্যন্ত থানায় নিহতের পরিবার এজাহার জমা দেয়নি বলে জানিয়েছেন তিনি। এলাকাবাসী সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনাস্থ চিংড়িজোনের ঘের জবরদখল ও চাঁদাবাজি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর ও নেজাম দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরধরে শনিবার বিকালে দুইপক্ষের গোলাগুলির এক পর্যায়ে নেজাম উদ্দিন গ্রুপের সদস্য মো. সিরাজুল ইসলামসহ আরো ২ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় সিরাজুল ইসলামকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। নিহত সিরাজুল ইসলাম চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এলাকায় এসে নেজাম গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়ে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×