হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নারী নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৭৫) নামে বৃদ্ধ এক পথচারী নারী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাবিয়া খাতুন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড খিলছাদক গ্রামের রহমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মঙ্গলবার বিকালে ইসলামনগর এলাকায় দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী যাত্রীবাহী পুরবী বাসের ধাক্কায় সড়কের পশে পড়ে গুরুতর আহত হয় মাবিয়া। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। গতকাল রাত সাড়ে সাতটার দিকে চমেক হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, দৌড়ে রাস্তা পার হতে দিয়ে বাসের ধাক্কায় আহত নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নারী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নারী নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৭৫) নামে বৃদ্ধ এক পথচারী নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাবিয়া খাতুন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড খিলছাদক গ্রামের রহমত আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মঙ্গলবার বিকালে ইসলামনগর এলাকায় দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী যাত্রীবাহী পুরবী বাসের ধাক্কায় সড়কের পশে পড়ে গুরুতর আহত হয় মাবিয়া। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। গতকাল রাত সাড়ে সাতটার দিকে চমেক হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়। চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, দৌড়ে রাস্তা পার হতে দিয়ে বাসের ধাক্কায় আহত নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×