হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় পুলিশ হত্যার বিচার চেয়ে পোস্টার লাগানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া থানা এবং সরকারি বিভিন্ন দপ্তরের দেয়ালে পুলিশ হত্যার বিচার চেয়ে পোস্টার লাগানোর দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আবদুল ওয়াহেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ফুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। আবদুল ওয়াহেদ শাওন চকরিয়া সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত শাওন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। সে গত ৫ আগস্ট রাতে পুলিশ হত্যার বিচার চেয়ে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন।

মুলত জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চকরিয়া পৌরসভার ফুলতলা স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত শাওনকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় পুলিশ হত্যার বিচার চেয়ে পোস্টার লাগানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় পুলিশ হত্যার বিচার চেয়ে পোস্টার লাগানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া থানা এবং সরকারি বিভিন্ন দপ্তরের দেয়ালে পুলিশ হত্যার বিচার চেয়ে পোস্টার লাগানোর দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আবদুল ওয়াহেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ফুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। আবদুল ওয়াহেদ শাওন চকরিয়া সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি। থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত শাওন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। সে গত ৫ আগস্ট রাতে পুলিশ হত্যার বিচার চেয়ে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। মুলত জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চকরিয়া পৌরসভার ফুলতলা স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত শাওনকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×