কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে কার্ভাডভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নোহা গাড়ির চালকসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মনসুর আলম (৪২) নামের এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল দুইটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী (১২নং ব্রীজ) এলাকায় নোহা-কাভার্ডভ্যান গাড়ির মধ্যে ঘটেছে এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বৃহস্পতিবার বিকাল দুইটার দিকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীতদিক কক্সবাজারমুখী কালো রঙের একটি নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গাড়ি দুইটি সড়কের পাশে ঝিরি ও বিলে ছিটকে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে নোহা গাড়িটি সড়কের পূর্ব পাশে এবং কাভার্ডভ্যানটি পশ্চিম পাশে খাদে পড়ে যায়।
এ ঘটনায় নোহা গাড়ির চালকসহ অন্তত পাঁচ যাত্রী কমবেশি আহত হয়। তাদের মধ্যে নোহা চালক চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার বাসিন্দা মোঃ আরিফ (৪০) এবং নোহা গাড়ির যাত্রী চট্টগ্রামের বাশখালী উপজেলার বইলছড়ী ইউনিয়নের (৩নং ওয়ার্ড) বাসিন্দা মনসুর আলম (৪২) কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
তবে সেখানে তাদের শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন ফার্মেসিতে নিয়ে চিকিৎসা দিয়েছেন প্রত্যক্ষদর্শী লোকজন।
আহত নোহা গাড়ির চালক আরিফ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আমি যখন গাড়ি চালিয়ে মহাসড়কের জাঙ্গালিয়ার পরপর সিটি গেইট অতিক্রম করছিলাম তখন কাভার্ডভ্যানটি খুবই দ্রুত গতিতে সামনের দিকে আসছিলেন। পুরোপুরি রং সাইডে এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায় গাড়িটি এবং কাভার্ডভ্যানটি পশ্চিম পাশে পড়ে যায়। এরপর কার্ভাডভ্যানের চালক কোনদিকে চলে যায় দেখিনি।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে হাইওয়ে পুলিশ।
এরমধ্যেই গুরুতর আহত দুইজনকে প্রথমে আমিরাবাদে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকাল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করেন।
হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বলেন, গুরুতর আহত দুইজনের মধ্যে মনসুর আলম নামের এক যাত্রী চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধার আগে মারা গেছে শুনেছি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।




মন্তব্য করুন