কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর কতৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস (হুইল চেযার) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে ইউএনও বলেন- প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীর শিক্ষার মানোন্নয়ন এবং লেখাপড়ায় ঝরেপড়া রোধ করতে নজরদারি বাড়াতে হবে। সেইজন্য শিক্ষকমণ্ডলী সবাইকে বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট কার্যক্রম তরান্বিত করতে হবে।
এছাড়াও বিদ্যালয়ে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি শিক্ষকদের অধিকতর যত্নবান এবং গুরুত্ব দেওয়ার জন্য আহবান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর চৌধুরী আবদুর রহমান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম মনির উদ্দিন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার তছলিম উদ্দিন, ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং উপকারভোগী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ক্রাচ, চশমা, শ্রবণ যন্ত্র, ওষুধ কেনার জন্য নগদ টাকা প্রদান করা করেন। মোট ৪৭ শিক্ষার্থীর মধ্যে এসব উপকরণ ও টাকা বিতরণ করা হয়। ##
টেকনাফে মানবপাচারকারীদের সাথে গোলাগুলি, সেনাসদস্য নিহত, জিম্মি ৫৭ জন উদ্ধার, আটক ৫




মন্তব্য করুন