হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সেফটি ট্যাংকের পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্তে বাবা ও দুই ছেলের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ১০:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে বাড়ির সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবা ও তার দুই ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে বিএমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ বহাদ্দরকাটা এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী জানান, বুধবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই ছেলে শহিদুল ইসলাম (২২) ও শাহাদাত হোসেন (৪৮) মারা যান। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাবা আনোয়ার হোসেন (৭০) কে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের মেম্বার (ইউপি সদস্য) মোহাম্মদ ইউনুছ জানান , বুধবার রাত ১১টার দিকে আনোয়ার হোসেনসহ তার দুই ছেলে মিলে বাড়ির সেফটি ট্যাংক পরিস্কার করতে যায়।
এসময় সেফটি ট্যাংকের ঢাকনা খোলা মাত্র ট্যাংকের বিষাক্ত গ্যাসে বাবা-ছেলে তিনজনই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ছেলেকে মৃত ঘোষণা করেন।
ইউপি মেম্বার বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বাবা আনোয়ার হোসেনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন , ঘটনার খবর শুনে তাৎক্ষণিক বহদ্দারকাটাস্থ মাতামুহুরী পুলিশ ফাঁড়ির আইসিকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় সেফটি ট্যাংকের পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্তে বাবা ও দুই ছেলের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সেফটি ট্যাংকের পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্তে বাবা ও দুই ছেলের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ১০:০১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে বাড়ির সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবা ও তার দুই ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে বিএমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ বহাদ্দরকাটা এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানান, বুধবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই ছেলে শহিদুল ইসলাম (২২) ও শাহাদাত হোসেন (৪৮) মারা যান। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাবা আনোয়ার হোসেন (৭০) কে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের মেম্বার (ইউপি সদস্য) মোহাম্মদ ইউনুছ জানান , বুধবার রাত ১১টার দিকে আনোয়ার হোসেনসহ তার দুই ছেলে মিলে বাড়ির সেফটি ট্যাংক পরিস্কার করতে যায়। এসময় সেফটি ট্যাংকের ঢাকনা খোলা মাত্র ট্যাংকের বিষাক্ত গ্যাসে বাবা-ছেলে তিনজনই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ছেলেকে মৃত ঘোষণা করেন। ইউপি মেম্বার বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বাবা আনোয়ার হোসেনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন , ঘটনার খবর শুনে তাৎক্ষণিক বহদ্দারকাটাস্থ মাতামুহুরী পুলিশ ফাঁড়ির আইসিকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×