হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটিতে শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকায় ফুটপাতের অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের চিরিঙ্গা সোসাইটি এলাকার অন্তত শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করে।

অভিযানের সময় চকরিয়া থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তা হায়দার আলী, মোঃ নাজিম উদ্দীন, বিভিন্ন কর্মকর্তা, স্যানেটারি পরিদর্শক উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকার ফুটপাত দখল করে কতিপয় লোকজন ভাসমান দোকান বসিয়ে অবৈধভাবে বাণিজ্য চালাচ্ছে। এ অবস্থায় শহরে যানজট লেগে রয়েছে।
তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অন্তত শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পৌরশহরের যানজট নিরসনে ভাসমান দোকান না বসাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। ##

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটিতে শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটিতে শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকায় ফুটপাতের অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এসময় শহরের চিরিঙ্গা সোসাইটি এলাকার অন্তত শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করে। অভিযানের সময় চকরিয়া থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তা হায়দার আলী, মোঃ নাজিম উদ্দীন, বিভিন্ন কর্মকর্তা, স্যানেটারি পরিদর্শক উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকার ফুটপাত দখল করে কতিপয় লোকজন ভাসমান দোকান বসিয়ে অবৈধভাবে বাণিজ্য চালাচ্ছে। এ অবস্থায় শহরে যানজট লেগে রয়েছে। তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অন্তত শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পৌরশহরের যানজট নিরসনে ভাসমান দোকান না বসাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×