হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় আটশত কৃষক পেলেন সরকারিভাবে বিনামুল্যে উফশী আউশ জাতের ধান বীজ সার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১১:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার প্রায় ৮০০ গরীব কৃষক পেয়েছেন সরকারিভাবে বিনামুল্যে উফশী আউশ জাতের ধান বীজ এবং সার। একইভাবে দুইজন কৃষক ৭০ পার্সেন ভুর্তকি কর্মসুচির আওতায় পেয়েছেন একটি ধান রোপন ও একটি ধান কাটার কৃষি যন্ত্রপাতি। বুধবার ২৭ এপ্রিল সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে সরকারি বিনামুল্যের ধান বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধান বীজ ও সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো.মহিউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অধীন উপজেলার বিভিন্ন ব্লকে দায়িত্বপ্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তা, গরীব পান্তিক কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন বলেন, সরকারি নির্দেশনার আলোকে উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮০০ গরীব পান্তিক কৃষকের জন্য বিনামুল্যে ধান বীজ ও সার বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি ৭০ পার্সেন ভুর্তকির আওতায় দুইজন কৃষকের জন্য একটি ধান রোপন ও একটি ধান কাটার যন্ত্র বরাদ্দ হয়।
তিনি বলেন, ইউনিয়ন ভিত্তিক গরীব কৃষক যাছাইয়ের মাধ্যমে তালিকা তৈরী পুর্বক বুধবার ৮০০ কৃষকের মাঝে সরকারিভাবে বিনামুল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষকের মাঝে আউশ ও উপশী জাতের ৫ কেজি করে ধান বীজ, ২০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ভুর্তকি কর্মসুচিতে দুইজন কৃষককে একটি ধান রোপন ও একটি ধান কাটার মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম। #

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় আটশত কৃষক পেলেন সরকারিভাবে বিনামুল্যে উফশী আউশ জাতের ধান বীজ সার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় আটশত কৃষক পেলেন সরকারিভাবে বিনামুল্যে উফশী আউশ জাতের ধান বীজ সার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১১:৪৭ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার প্রায় ৮০০ গরীব কৃষক পেয়েছেন সরকারিভাবে বিনামুল্যে উফশী আউশ জাতের ধান বীজ এবং সার। একইভাবে দুইজন কৃষক ৭০ পার্সেন ভুর্তকি কর্মসুচির আওতায় পেয়েছেন একটি ধান রোপন ও একটি ধান কাটার কৃষি যন্ত্রপাতি। বুধবার ২৭ এপ্রিল সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে সরকারি বিনামুল্যের ধান বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধান বীজ ও সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো.মহিউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অধীন উপজেলার বিভিন্ন ব্লকে দায়িত্বপ্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তা, গরীব পান্তিক কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন বলেন, সরকারি নির্দেশনার আলোকে উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮০০ গরীব পান্তিক কৃষকের জন্য বিনামুল্যে ধান বীজ ও সার বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি ৭০ পার্সেন ভুর্তকির আওতায় দুইজন কৃষকের জন্য একটি ধান রোপন ও একটি ধান কাটার যন্ত্র বরাদ্দ হয়। তিনি বলেন, ইউনিয়ন ভিত্তিক গরীব কৃষক যাছাইয়ের মাধ্যমে তালিকা তৈরী পুর্বক বুধবার ৮০০ কৃষকের মাঝে সরকারিভাবে বিনামুল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষকের মাঝে আউশ ও উপশী জাতের ৫ কেজি করে ধান বীজ, ২০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ভুর্তকি কর্মসুচিতে দুইজন কৃষককে একটি ধান রোপন ও একটি ধান কাটার মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম। #

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×