হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় আলোচিত আওয়ামী লীগ নেতা নোবেল হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৭:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে আলোচিত ও চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম পালাতক আসামী আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (২৮) কে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আসামী আরিফ ওই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় ৫ ন্ং আসামি।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো: আবদুল জব্বার আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার দিবাগত রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের মাধ্যমে পূর্ব বড় ভেওলা এলাকায় এক অভিযান চালানো হয়।

অভিযানকালে চকরিয়ার আলোচিত নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামী আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার বলেন, গ্রেফতারকৃত আসামী আরিফুল ইসলামের বিরুদ্ধে নোবেল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত মামলার শুনানি শেষে জেলহাজতে প্রেরণ করেন।

প্রসঙ্গত ২০২১ সালের ১৭ আগস্ট দিনদুপুরে জমি বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন নোবেলকে গুলি করে হত্যা করে ভাড়াটে দুর্বৃত্তরা। এ ঘটনার পর গেল ডিসেম্বরে অনুষ্ঠিত পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন নোবেলের স্ত্রী ফারহানা ইয়াসমিন মুন্না। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় আলোচিত আওয়ামী লীগ নেতা নোবেল হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় আলোচিত আওয়ামী লীগ নেতা নোবেল হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৭:৪৭ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে আলোচিত ও চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম পালাতক আসামী আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (২৮) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামী আরিফ ওই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় ৫ ন্ং আসামি। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো: আবদুল জব্বার আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার দিবাগত রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের মাধ্যমে পূর্ব বড় ভেওলা এলাকায় এক অভিযান চালানো হয়। অভিযানকালে চকরিয়ার আলোচিত নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামী আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার বলেন, গ্রেফতারকৃত আসামী আরিফুল ইসলামের বিরুদ্ধে নোবেল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত মামলার শুনানি শেষে জেলহাজতে প্রেরণ করেন। প্রসঙ্গত ২০২১ সালের ১৭ আগস্ট দিনদুপুরে জমি বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন নোবেলকে গুলি করে হত্যা করে ভাড়াটে দুর্বৃত্তরা। এ ঘটনার পর গেল ডিসেম্বরে অনুষ্ঠিত পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন নোবেলের স্ত্রী ফারহানা ইয়াসমিন মুন্না। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×