হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

কক্সবাজার শহরে পুলিশের সাঁড়াশি অভিযানে একাধিক চক্রের ১২ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর হোসেন (২২), মো. ইসমাইল (২০), ইমরান সরোয়ার ইমন (২১), মো. ইরফান ফারদিন (২০), সিহাব উদ্দিন ওরফে খোকন (২৯), মো. সোহেল (২৮), সুমন কান্তি দাশ (২৫), মো. হান্নান (১৯), সাইফুল ইসলাম (২৪), মো. শাহীন ওরফে বুলেট (২২), হাসান মাহমুদ সাগর ওরফে ভিকি (২৬) ও মিজবাউল হক মুন্না (২২)।

পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানার ঝিলংজা ইউনিয়নের নতুন জেলগেট সংলগ্ন চুইঝাল রেস্টুরেন্টের সামনে একটি সিএনজি গাড়ি থামিয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের হ্যান্ডব্যাগ ছিনিয়ে নেয়। হ্যান্ডব্যাগটিতে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, ৫৫ হাজার টাকা মূল্যের একটি ডায়মন্ড রিং, ৩০ হাজার টাকা মূল্যের একটি ভিভো মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযানে জড়িত ১২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এবারও কক্সবাজার সদর মডেল থানায় দ্রুত বিচার আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরো বলেন, “তাদের আইনের আওতায় এনে কক্সবাজার শহরে সব ধরনের অপরাধ দমনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরে পুলিশের সাঁড়াশি অভিযানে একাধিক চক্রের ১২ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর হোসেন (২২), মো. ইসমাইল (২০), ইমরান সরোয়ার ইমন (২১), মো. ইরফান ফারদিন (২০), সিহাব উদ্দিন ওরফে খোকন (২৯), মো. সোহেল (২৮), সুমন কান্তি দাশ (২৫), মো. হান্নান (১৯), সাইফুল ইসলাম (২৪), মো. শাহীন ওরফে বুলেট (২২), হাসান মাহমুদ সাগর ওরফে ভিকি (২৬) ও মিজবাউল হক মুন্না (২২)। পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানার ঝিলংজা ইউনিয়নের নতুন জেলগেট সংলগ্ন চুইঝাল রেস্টুরেন্টের সামনে একটি সিএনজি গাড়ি থামিয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের হ্যান্ডব্যাগ ছিনিয়ে নেয়। হ্যান্ডব্যাগটিতে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, ৫৫ হাজার টাকা মূল্যের একটি ডায়মন্ড রিং, ৩০ হাজার টাকা মূল্যের একটি ভিভো মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযানে জড়িত ১২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এবারও কক্সবাজার সদর মডেল থানায় দ্রুত বিচার আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরো বলেন, “তাদের আইনের আওতায় এনে কক্সবাজার শহরে সব ধরনের অপরাধ দমনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×