হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় গাছ চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ জানুয়ারি ২০২২, ১০:৩৪ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মোহাম্মদ বাপ্পী (৩৫) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ মুহুরী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাছ চাপায় নিহত মোহাম্মদ বাপ্পী একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকার জাফর আলমের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মক্কি ইকবাল হোসেন মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় শামসুল আলমের বসতবাড়িতে গাছ কাটতে যান বাপ্পী।

গাছ কাটার একপর্যায়ে সে গাছের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় তিনি মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যুর বিষয়ে কেউ থানায় অবহিত করেনি।

লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় গাছ চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় গাছ চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি ২০২২, ১০:৩৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মোহাম্মদ বাপ্পী (৩৫) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ মুহুরী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাছ চাপায় নিহত মোহাম্মদ বাপ্পী একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকার জাফর আলমের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মক্কি ইকবাল হোসেন মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় শামসুল আলমের বসতবাড়িতে গাছ কাটতে যান বাপ্পী। গাছ কাটার একপর্যায়ে সে গাছের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় তিনি মারা যান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যুর বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×