হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় দাদীর সাথে বেড়াতে গিয়ে যাত্রীবাহি ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মার্সা বাসের ধাক্কায় মাইমুনা জান্নাত তাবাচ্ছুম (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে। দাদীর সাথে বেড়াতে এসে ফেরার পথে এ দুর্ঘটনায় পতিত হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া যাত্রী ছাউনি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু একই উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদমনি পশ্চিম পাড়া এলাকার ছমির উদ্দিনের কন্যা।

শিশু তাবাচ্ছুমের পিতা ছমির উদ্দিন বলেন, গত দুদিন আগে খুটাখালীর উত্তর মেধাকচ্ছপিয়ায় তার মামাতো ভাইয়ের বিয়ের এনগেজমেন্ট অনুষ্ঠানে আসে দাদী-নাতি। আজ ফেরার পথে মার্সা বাসের ধাক্কায় কন্যা তাবাচ্ছুমের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটিসহ এক মহিলা চকরিয়ামূখী গাড়ির জন্য মহাসড়কের পশ্চিম কিনারায় অপেক্ষা করছিল। মহাসড়কের অপর প্রান্ত থেকে আরেকজন মহিলা তাকে ডাক দিলে পার হওয়ার সময়, কক্সবাজার থেকে দ্রুত গতিত আসা মার্সা পরিবহনের একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে সে গুরুতর আহত হয় এবং বাসটি পার্শ্ববর্তী গাছের সাথে মুখোমুখি অবস্থান করে। উপস্থিত লোকজন আহত শিশুকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পথিমধ্যে আহত এ শিশুটি মারা যায়।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক সুমন তালুকদার জানান, সকালে মেধাকচ্ছপিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। এসময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় দাদীর সাথে বেড়াতে গিয়ে যাত্রীবাহি ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় দাদীর সাথে বেড়াতে গিয়ে যাত্রীবাহি ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মার্সা বাসের ধাক্কায় মাইমুনা জান্নাত তাবাচ্ছুম (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে। দাদীর সাথে বেড়াতে এসে ফেরার পথে এ দুর্ঘটনায় পতিত হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া যাত্রী ছাউনি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু একই উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদমনি পশ্চিম পাড়া এলাকার ছমির উদ্দিনের কন্যা। শিশু তাবাচ্ছুমের পিতা ছমির উদ্দিন বলেন, গত দুদিন আগে খুটাখালীর উত্তর মেধাকচ্ছপিয়ায় তার মামাতো ভাইয়ের বিয়ের এনগেজমেন্ট অনুষ্ঠানে আসে দাদী-নাতি। আজ ফেরার পথে মার্সা বাসের ধাক্কায় কন্যা তাবাচ্ছুমের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটিসহ এক মহিলা চকরিয়ামূখী গাড়ির জন্য মহাসড়কের পশ্চিম কিনারায় অপেক্ষা করছিল। মহাসড়কের অপর প্রান্ত থেকে আরেকজন মহিলা তাকে ডাক দিলে পার হওয়ার সময়, কক্সবাজার থেকে দ্রুত গতিত আসা মার্সা পরিবহনের একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে সে গুরুতর আহত হয় এবং বাসটি পার্শ্ববর্তী গাছের সাথে মুখোমুখি অবস্থান করে। উপস্থিত লোকজন আহত শিশুকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পথিমধ্যে আহত এ শিশুটি মারা যায়। এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক সুমন তালুকদার জানান, সকালে মেধাকচ্ছপিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। এসময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×