কক্সবাজারের কুতুবদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে এক নলা বন্দুকসহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে লে. সিফাত হোসেন বিএন-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ও সিভিল প্রশাসনের সহায়তায় (৩ জন পুলিশ সদস্য) অভিযান পরিচালনা করে।
এ সময় লেমশীখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাঝের পাড়ায় মো. আবু তালেক প্রকাশ সোনাইয়ার বাড়ির পাশে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় এক নলা বন্দুক, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি ক্রিচ, ১টি রামদা, ১টি হাতুড়ি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত সোমবার সকাল ৬টার দিকে সিজার লিস্ট মোতাবেক কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক




মন্তব্য করুন