হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় প্রবাসির বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মে ২০২২, ১১:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::

ক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কৃঞ্চাপুরে একদল সন্ত্রাসী সৌদি প্রবাসি আনোয়ার হোসেনের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪লাখ টাকা মালামাল লুটপাট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের সময় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রবাসির স্ত্রী জন্নাতুল নাঈমা (৩০) ও তার দেবর মৌলভী হাবিবুর রহমান(২৮) গুরুতর আহত হয়েছে। তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

উপজেলার বিএমচর ইউনিয়নের কৃঞ্চাপুরের সৌদি প্রবাসি আনোয়ার হোসেনের স্ত্রী জান্নাতুল নাঈমা জানিয়েছেন; বৃহস্পতিবার রাত দেড়টার সময় ওই এলাকার এহেছানুল হক, মোঃ ইউনুছ ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল দৃর্বৃত্ত তার বাড়ির পিছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। সন্ত্রাসীরা প্রথমে জন্নাতুল নাঈমাকে মারধর করে রশি দিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে বাড়ীর অন্যান্যদেরও রশি দিয়ে বেঁধে মেঝেতে ফেলে রেখে নগদ ৫০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও দুইটি বিদেশী কম্বল লুট করে নিয়ে নেয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ সময় জন্নাতুল নাঈমা চিৎকার দিলে সন্ত্রাসীরা তাকে জোর করে ধরে বিলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। সন্ত্রাসীদের চিনে ফেলায় তারা প্রথমে তাকে হত্যার চেষ্টা চালায়। পরে প্রবাসির স্ত্রী তাদের কাছ থেকে জীবন ভিক্ষা চায়। এসময় সন্ত্রাসীরা এ ঘটনা কাউকে না বলা এবং আইনী কোন ব্যবস্থা না নেওয়ার কথা বলে খালি ষ্টাম্পে দস্তখত আদায় করে নেয়।

এ ঘটনায় প্রবাসির স্ত্রী জান্নাতুল নাঈমা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেছেন এ ঘটনাটি এখনও আমাকে কেউ জানায়নি। অভিযোগ আসলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় প্রবাসির বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় প্রবাসির বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মে ২০২২, ১১:২৮ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:: ক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কৃঞ্চাপুরে একদল সন্ত্রাসী সৌদি প্রবাসি আনোয়ার হোসেনের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪লাখ টাকা মালামাল লুটপাট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের সময় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রবাসির স্ত্রী জন্নাতুল নাঈমা (৩০) ও তার দেবর মৌলভী হাবিবুর রহমান(২৮) গুরুতর আহত হয়েছে। তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। উপজেলার বিএমচর ইউনিয়নের কৃঞ্চাপুরের সৌদি প্রবাসি আনোয়ার হোসেনের স্ত্রী জান্নাতুল নাঈমা জানিয়েছেন; বৃহস্পতিবার রাত দেড়টার সময় ওই এলাকার এহেছানুল হক, মোঃ ইউনুছ ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল দৃর্বৃত্ত তার বাড়ির পিছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। সন্ত্রাসীরা প্রথমে জন্নাতুল নাঈমাকে মারধর করে রশি দিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে বাড়ীর অন্যান্যদেরও রশি দিয়ে বেঁধে মেঝেতে ফেলে রেখে নগদ ৫০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও দুইটি বিদেশী কম্বল লুট করে নিয়ে নেয়। এ সময় জন্নাতুল নাঈমা চিৎকার দিলে সন্ত্রাসীরা তাকে জোর করে ধরে বিলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। সন্ত্রাসীদের চিনে ফেলায় তারা প্রথমে তাকে হত্যার চেষ্টা চালায়। পরে প্রবাসির স্ত্রী তাদের কাছ থেকে জীবন ভিক্ষা চায়। এসময় সন্ত্রাসীরা এ ঘটনা কাউকে না বলা এবং আইনী কোন ব্যবস্থা না নেওয়ার কথা বলে খালি ষ্টাম্পে দস্তখত আদায় করে নেয়। এ ঘটনায় প্রবাসির স্ত্রী জান্নাতুল নাঈমা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেছেন এ ঘটনাটি এখনও আমাকে কেউ জানায়নি। অভিযোগ আসলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×