হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তিনজন ডাকাত গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় রোজার ঈদ ঘিরে বসতবাড়ি ও সড়কে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলছে। এ অবস্থায় থানা পুলিশ অপরাধী চক্রকে ধরতে দিবারাত্রি অভিযান শুরু করেছেন। এরই অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশ রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টিকারী ও বসতবাড়িতে ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলার ৩ আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে।

গতকাল সোমবার (২৪ মার্চ) বিকালে চকরিয়া থানার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত তিনজন হলেন -চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের হাফালিয়াকাটা মুড়াপাড়া( লাল মিয়ার দোকান) এলাকার নুরু সওদাগরের ছেলে আবুল বশর প্রকাশ লালু (২৮), একই এলাকার মোস্তাক আহমদের ছেলে আহমদ হোসাইন(৩৫) ও আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৫)।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১নং ওয়ার্ড কাটাখালী গ্রামে সম্প্রতি সংঘটিত বসতবাড়ি ডাকাতির ঘটনায় থানায় রুজুকৃত মামলার (নং ৩৪)।
ঘটনার পর থেকে পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করে। একপর্যায়ে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের একটি টিম বরইতলি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, পৃলিশ ডেবিল হান্ট অভিযানের অংশ হিসেবে নাশকতা সৃষ্টিকারী, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকবে তাদেরকে এবং ওয়ারেন্টভুক্ত আসামি আটকে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, রোববার রাতে গ্রেফতারকৃত তিন
আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তিনজন ডাকাত গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তিনজন ডাকাত গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় রোজার ঈদ ঘিরে বসতবাড়ি ও সড়কে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলছে। এ অবস্থায় থানা পুলিশ অপরাধী চক্রকে ধরতে দিবারাত্রি অভিযান শুরু করেছেন। এরই অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশ রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টিকারী ও বসতবাড়িতে ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলার ৩ আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে। গতকাল সোমবার (২৪ মার্চ) বিকালে চকরিয়া থানার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজন হলেন -চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের হাফালিয়াকাটা মুড়াপাড়া( লাল মিয়ার দোকান) এলাকার নুরু সওদাগরের ছেলে আবুল বশর প্রকাশ লালু (২৮), একই এলাকার মোস্তাক আহমদের ছেলে আহমদ হোসাইন(৩৫) ও আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৫)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১নং ওয়ার্ড কাটাখালী গ্রামে সম্প্রতি সংঘটিত বসতবাড়ি ডাকাতির ঘটনায় থানায় রুজুকৃত মামলার (নং ৩৪)। ঘটনার পর থেকে পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করে। একপর্যায়ে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের একটি টিম বরইতলি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, পৃলিশ ডেবিল হান্ট অভিযানের অংশ হিসেবে নাশকতা সৃষ্টিকারী, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকবে তাদেরকে এবং ওয়ারেন্টভুক্ত আসামি আটকে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, রোববার রাতে গ্রেফতারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×