হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মহামারি প্রার্দুভাব মোকাবেলায় গৃহপালিত ৩০০ গরু ও ছাগলকে টিকাদান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় গৃহপালিত গরু ছাগলের ক্ষুরারোগ ও বসন্ত রোগসহ মহামারি প্রার্দুভাব ঠেকাতে বিনামূল্যে ঠিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার সকাল ১০ টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের লোটনি গ্রামে এ কর্মসূচি আনুষ্ঠানিক শুরু করেছেন এনজিও সংস্থা আনন্দ ও সিপ এর একটি যৌথ টিম।

চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কারিগরি সহযোগিতায় এদিন গৃহপালিত ২০০ গরুকে ক্ষুরা রোগের টিকা ও ১০০ ছাগলের বসন্ত রোগের গোট পক্স টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এনজিও সংস্থা আনন্দের মাঠ কর্মকর্তা অপু কান্তি শীলের সঞ্চালনায় বিনামূল্যে টিকাদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন। বক্তব্য দেন উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা গিয়াস উদ্দিন ও সাঈদ আল করিম, আনন্দের কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন পাল ও মাঠ কর্মকর্তা ইয়াসমিন আক্তার প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ‘গৃহপালিত গরুর দেহে ক্ষুরা ও ছাগলের গোট পক্স রোগ ভাইরাসজনিত সংক্রমণ হওয়ার আগেই টিকা দিলে কৃষকদের জন্য উপকার হয়। গ্রামের যাঁরা গরু-ছাগল পালন করেন, তাঁরা এগুলোর ওপর নির্ভরশীল। তাই যথাসময়ে টিকাদান করলে রোগমুক্ত থাকা যায়। তাই সরকারি টিকার পাশাপাশি বিনামূল্যে এনজিও সংস্থা আনন্দ ও সিপের উদোগে গৃহপালিত গরু ছাগলের মহামারি ঠেকাতে এসব টিকা দেওয়া হচ্ছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় মহামারি প্রার্দুভাব মোকাবেলায় গৃহপালিত ৩০০ গরু ও ছাগলকে টিকাদান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মহামারি প্রার্দুভাব মোকাবেলায় গৃহপালিত ৩০০ গরু ও ছাগলকে টিকাদান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় গৃহপালিত গরু ছাগলের ক্ষুরারোগ ও বসন্ত রোগসহ মহামারি প্রার্দুভাব ঠেকাতে বিনামূল্যে ঠিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের লোটনি গ্রামে এ কর্মসূচি আনুষ্ঠানিক শুরু করেছেন এনজিও সংস্থা আনন্দ ও সিপ এর একটি যৌথ টিম। চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কারিগরি সহযোগিতায় এদিন গৃহপালিত ২০০ গরুকে ক্ষুরা রোগের টিকা ও ১০০ ছাগলের বসন্ত রোগের গোট পক্স টিকা দেওয়া হয়েছে। এনজিও সংস্থা আনন্দের মাঠ কর্মকর্তা অপু কান্তি শীলের সঞ্চালনায় বিনামূল্যে টিকাদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন। বক্তব্য দেন উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা গিয়াস উদ্দিন ও সাঈদ আল করিম, আনন্দের কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন পাল ও মাঠ কর্মকর্তা ইয়াসমিন আক্তার প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ‘গৃহপালিত গরুর দেহে ক্ষুরা ও ছাগলের গোট পক্স রোগ ভাইরাসজনিত সংক্রমণ হওয়ার আগেই টিকা দিলে কৃষকদের জন্য উপকার হয়। গ্রামের যাঁরা গরু-ছাগল পালন করেন, তাঁরা এগুলোর ওপর নির্ভরশীল। তাই যথাসময়ে টিকাদান করলে রোগমুক্ত থাকা যায়। তাই সরকারি টিকার পাশাপাশি বিনামূল্যে এনজিও সংস্থা আনন্দ ও সিপের উদোগে গৃহপালিত গরু ছাগলের মহামারি ঠেকাতে এসব টিকা দেওয়া হচ্ছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×