কক্সবাজারে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার হেডলাইটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে ১ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. রিদুয়ান (২১) নামের এক যুবককে আটক করেছে
বিজিবি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালে তাকে আটক করা হয়। আটককৃত রিদুয়ান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার মো. সাকেরের ছেলে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার বিকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেজুখাল চেকপোস্টে পৌঁছায়। এ সময় দায়িত্বরত তল্লাশি দল গাড়িটি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। অটোরিকশার যাত্রী মো. রিদুয়ানের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে গাড়িটির সামনের হেডলাইটের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক
অভিযানে ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত অটোরিকশাটি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: মেরিন ড্রাইভে অটো রিকশায় অভিনব কায়দায় লুকানো ইয়াবাসহ আটক ১ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার হেডলাইটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে ১ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. রিদুয়ান (২১) নাম। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন