হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বৃদ্ধ পথচারী নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় আঞ্চলিক দুটি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় দুই বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। সড়ক পারাপারের সময় তারা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা খেয়ে গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এবং সকাল ৮টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চড়া পাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদ (৭৫)।

স্থানীয়রা জানান- দরবশেকাটা এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাকির আহমদ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এছাড়া বিএমচর এলাকায় জমিতে চাষ দিতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ফকির মোহাম্মদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক মোটরসাইকেলের ধাক্কায় ফকির মোহাম্মদ নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কেউ থানায় অবগত করেনি। এ বিষয়ে জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বৃদ্ধ পথচারী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বৃদ্ধ পথচারী নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় আঞ্চলিক দুটি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় দুই বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। সড়ক পারাপারের সময় তারা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা খেয়ে গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এবং সকাল ৮টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চড়া পাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদ (৭৫)। স্থানীয়রা জানান- দরবশেকাটা এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাকির আহমদ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এছাড়া বিএমচর এলাকায় জমিতে চাষ দিতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ফকির মোহাম্মদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক মোটরসাইকেলের ধাক্কায় ফকির মোহাম্মদ নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কেউ থানায় অবগত করেনি। এ বিষয়ে জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×