হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় লতিফ হত্যাকারী ঘাতকদের গ্রেফতার ও ফাঁসি চায় তাঁর দুই শিশু মেয়ে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ১১:৪২ অপরাহ্ন

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরশহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুনের শিকার লতিফ উল্লাহ হত্যাকান্ডে জড়িত ঘাতকদের অবিলম্বে গ্রেফতারপুর্বক ফাঁসির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন নিহতের দুই অবুঝ সন্তান লাবিবা মকসুরাত (১২) ও রাকিকাত কমসুরাত (৮)।

গেল শনিবার সকালে লোহাগাড়া উপজেলার চুনতী স্টেশনে চুনতী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান প্রশাসনের কাছে।

বাবার হত্যাকারীদের বিচার চেয়ে দুই শিশু কন্যার হৃদয়বিদারক ছবিটি গতকাল চকরিয়া পৌরশহরের ব্যবসায়ীসহ সর্বশ্রেণীর নাগরিকের ফেসবুক ফেইজে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে দশটার দিকে চকরিয়া পৌরশহরের ২নং ওয়ার্ডের পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা বিকাশের এজেন্ট মোহাম্মদ লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করা করে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

নিহত লতিফ উল্লাহ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে ও চকরিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ’র ছোট ভাই।

স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের পাইলট উচ্চ বিদ্যালয় সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল দুর্বৃত্ত ক্রেতা সেজে পন্য কেনার অজুহাতে এসে নগদ টাকা ও বিকাশের মোবাইল লুটে নিয়ে লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। চকরিয়া পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় লতিফ হত্যাকারী ঘাতকদের গ্রেফতার ও ফাঁসি চায় তাঁর দুই শিশু মেয়ে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় লতিফ হত্যাকারী ঘাতকদের গ্রেফতার ও ফাঁসি চায় তাঁর দুই শিশু মেয়ে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ১১:৪২ অপরাহ্ন
Print Image
এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরশহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুনের শিকার লতিফ উল্লাহ হত্যাকান্ডে জড়িত ঘাতকদের অবিলম্বে গ্রেফতারপুর্বক ফাঁসির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন নিহতের দুই অবুঝ সন্তান লাবিবা মকসুরাত (১২) ও রাকিকাত কমসুরাত (৮)। গেল শনিবার সকালে লোহাগাড়া উপজেলার চুনতী স্টেশনে চুনতী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান প্রশাসনের কাছে। বাবার হত্যাকারীদের বিচার চেয়ে দুই শিশু কন্যার হৃদয়বিদারক ছবিটি গতকাল চকরিয়া পৌরশহরের ব্যবসায়ীসহ সর্বশ্রেণীর নাগরিকের ফেসবুক ফেইজে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে দশটার দিকে চকরিয়া পৌরশহরের ২নং ওয়ার্ডের পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা বিকাশের এজেন্ট মোহাম্মদ লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করা করে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত লতিফ উল্লাহ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে ও চকরিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ’র ছোট ভাই। স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের পাইলট উচ্চ বিদ্যালয় সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল দুর্বৃত্ত ক্রেতা সেজে পন্য কেনার অজুহাতে এসে নগদ টাকা ও বিকাশের মোবাইল লুটে নিয়ে লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। চকরিয়া পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×