হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সেনাবাহিনী পরিচালিত ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলে মহান স্বাধীনতা দিবস, পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ মার্চ ২০২২, ১০:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

সেনাবাহিনী পরিচালিত কক্সবাজারের চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে দোয়া, মোনাজাত, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। শনিবার দিনব্যাপী চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল ক্যাম্পাসে এই অনুষ্টান অনুষ্টিত হয়।
পরে চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলের নবনির্মিত আর্মি শেডে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি, একক সংগীত ও দলীয়ভাবে সাংস্কৃতিক অনুষ্টান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলের ভাইস-চেয়ারম্যান ও আর্মি ক্যাম্পের ৩৯ এসটি ব্যাটালিয়ানের অধিনায়ক লে:কর্ণেল ইসতিয়াক জামিল (পিএসসি)।
এসময় আরও উপস্থিত ছিলেন- চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ক্যাপ্টেন জাবির হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত ভাইস-প্রিন্সিপাল সায়েদা নুর আসমাসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা ও সাংবাদিকরা।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে লে:কর্ণেল ইসতিয়াক জামিল বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অবদানের কথাও তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। এসব অনুষ্টানের সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। পরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় সেনাবাহিনী পরিচালিত ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলে মহান স্বাধীনতা দিবস, পুরস্কার বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সেনাবাহিনী পরিচালিত ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলে মহান স্বাধীনতা দিবস, পুরস্কার বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ ২০২২, ১০:২৮ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: সেনাবাহিনী পরিচালিত কক্সবাজারের চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে দোয়া, মোনাজাত, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। শনিবার দিনব্যাপী চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল ক্যাম্পাসে এই অনুষ্টান অনুষ্টিত হয়। পরে চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলের নবনির্মিত আর্মি শেডে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি, একক সংগীত ও দলীয়ভাবে সাংস্কৃতিক অনুষ্টান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলের ভাইস-চেয়ারম্যান ও আর্মি ক্যাম্পের ৩৯ এসটি ব্যাটালিয়ানের অধিনায়ক লে:কর্ণেল ইসতিয়াক জামিল (পিএসসি)। এসময় আরও উপস্থিত ছিলেন- চকরিয়া ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ক্যাপ্টেন জাবির হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত ভাইস-প্রিন্সিপাল সায়েদা নুর আসমাসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা ও সাংবাদিকরা। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে লে:কর্ণেল ইসতিয়াক জামিল বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অবদানের কথাও তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। এসব অনুষ্টানের সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। পরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×