হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে তীব্র বিদ্যুৎ সংকট: বন্ধ ১০টি বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন




চট্টগ্রাম, ১৮ এপ্রিল – চট্টগ্রামে জ্বালানি সংকটের কারণে ১০টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে নগরের বিভিন্ন এলাকায় পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। তীব্র গরমে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দেখা দিয়েছে তীব্র পানির সংকটও।

পিডিবি ও চট্টগ্রাম সিস্টেম কন্ট্রোল (স্কাডা) সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১ হাজার ২১১ মেগাওয়াট। উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ জাতীয় গ্রিডে চলে যাওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

বর্তমানে চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র থেকে কোনো উৎপাদন হচ্ছে না। এর মধ্যে রাউজান ও জুলধার মতো বড় কেন্দ্রগুলোও রয়েছে। বড় বিদ্যুৎকেন্দ্র মাতারবাড়ী কোল পাওয়ার প্ল্যান্ট থেকেও উৎপাদন আশঙ্কাজনকভাবে কমেছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র দুটি সচল রয়েছে।

বর্তমানে নগরের বিদ্যুৎ সরবরাহ মূলত বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট এবং শিকলবাহা কেন্দ্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

নগরীর চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় দিনে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় ওয়াসার পাম্পগুলো পানি তুলতে পারছে না, ফলে অনেক এলাকায় হাহাকার শুরু হয়েছে।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

চট্টগ্রামে তীব্র বিদ্যুৎ সংকট: বন্ধ ১০টি বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে তীব্র বিদ্যুৎ সংকট: বন্ধ ১০টি বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৮ এপ্রিল – চট্টগ্রামে জ্বালানি সংকটের কারণে ১০টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে নগরের বিভিন্ন এলাকায় পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। তীব্র গরমে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দেখা দিয়েছে তীব্র পানির সংকটও।পিডিবি ও চট্টগ্রাম সিস্টেম কন্ট্রোল (স্কাডা) সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১ হাজার ২১১ মেগাওয়াট। উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ জাতীয় গ্রিডে চলে যাওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে।বর্তমানে চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র থেকে কোনো উৎপাদন হচ্ছে না। এর মধ্যে রাউজান ও জুলধার মতো বড় কেন্দ্রগুলোও রয়েছে। বড় বিদ্যুৎকেন্দ্র মাতারবাড়ী কোল পাওয়ার প্ল্যান্ট থেকেও উৎপাদন আশঙ্কাজনকভাবে কমেছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র দুটি সচল রয়েছে।বর্তমানে নগরের বিদ্যুৎ সরবরাহ মূলত বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট এবং শিকলবাহা কেন্দ্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।নগরীর চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় দিনে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় ওয়াসার পাম্পগুলো পানি তুলতে পারছে না, ফলে অনেক এলাকায় হাহাকার শুরু হয়েছে।এনএন/ ১৮ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×