হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে নিষিদ্ধ উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ২২ অক্টোবর – চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের দোস্ত বিল্ডিংয়ে কার্যক্রম নিষিদ্ধ উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে তারা ভবনটিতে থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়। তাদের হাতে ছিল হকিস্টিক ও লাঠিসোটা। এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, রাতে খবর পেয়েছি, ঘটনাটি যাচাই করছি। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন দাবি করেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ অবৈধভাবে ভবনটি দখল করে রেখেছিল। সরকার পরিবর্তনের পর কিছুদিন কার্যালয়টি বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রাতে এখানে মিটিং করত।

তিনি আরও জানান, ‘৩৬ জুলাই’ নামের একটি সংগঠন মঙ্গলবার ভবনটি তল্লাশি চালিয়ে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ইন্দিরা গান্ধীর ছবি, বিছানা, টেবিল-চেয়ার ও পানির বোতল উদ্ধার করে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামে নিষিদ্ধ উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে নিষিদ্ধ উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২২ অক্টোবর – চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের দোস্ত বিল্ডিংয়ে কার্যক্রম নিষিদ্ধ উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে তারা ভবনটিতে থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়। তাদের হাতে ছিল হকিস্টিক ও লাঠিসোটা। এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়।ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, রাতে খবর পেয়েছি, ঘটনাটি যাচাই করছি। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন দাবি করেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ অবৈধভাবে ভবনটি দখল করে রেখেছিল। সরকার পরিবর্তনের পর কিছুদিন কার্যালয়টি বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রাতে এখানে মিটিং করত।তিনি আরও জানান, ‘৩৬ জুলাই’ নামের একটি সংগঠন মঙ্গলবার ভবনটি তল্লাশি চালিয়ে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ইন্দিরা গান্ধীর ছবি, বিছানা, টেবিল-চেয়ার ও পানির বোতল উদ্ধার করে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×